এক্সপ্লোর

Manipur Situation: বড়দিনে নতুন করে তপ্ত মণিপুর, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মুখ্যমন্ত্রী বললেন...

Manipur Fresh Clash: ইম্ফল ইস্টের সিনাম কোম গ্রামে নতুন করে গোলাগুলি চলেছে বলে খবর।

নয়াদিল্লি: বড়দিনে গোটা বিশ্ব যখন উৎসবমুখর, সেই সময় ফের তেতে উঠল মণিপুরের পরিস্থিতি। বুধবার ফের গোলাগুলি চলল সেখানে। দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে সেখানে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই যদিও। কিন্তু নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইম্ফল-সহ আশেপাশের এলাকায়। (Manipur Situation)

ইম্ফল ইস্টের সিনাম কোম গ্রামে নতুন করে গোলাগুলি চলেছে বলে খবর। জানা গিয়েছে, কাংপোকপি জেলায় পাহাড়ের উপর থেকে সিনম কোম গ্রামকে লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র একটি গোষ্ঠী।  এর পর গ্রামের 'স্বেচ্ছাসেবক'রা তার পাল্টা জবাব দেন। পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন তাঁরা। কী নিয়ে নতুন করে উত্তেজনা ছড়াল, তা এখনও স্পষ্ট নয়। (Manipur Fresh Clash)

তবে বড়দিন এবং বর্ষবরণ ঘিরে সর্বত্র যখন উৎসবের আমেজ, সেই সময় নতুন করে মণিপুর উত্তপ্ত হয়ে ওঠায় উদ্বেগ দেখা দিয়েছে। ওই এলাকায় বাড়তি পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে শুধুমাত্র বুধবার সকালেই নয়, মঙ্গলবার রাতেও একদফা গোলাগুলি চলেছে মণিপুরে।  থামনাপোকপিতে সশস্ত্র একটি দলের সঙ্গে গুলি বিনিময় হয় নিরাপত্তাবাহিনীর।

এদিন মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তাঁর দাবি, ২০২৩ সালের ৩ মে হিংসা ছডানোর আগে পর্যন্ত রাজ্য সঠিক পথে এগোচ্ছিল, উন্নয়নের পথে এগোচ্ছিল। জি-২০ বৈঠক থেকে মিস ইন্ডিয়া প্রতিযোগিতা, ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজনও হয় রাজ্যে। বর্তমান পরিস্থিতিতেও সরকারি আধিকারিকরা ভাল কাজ করছেন বলে দাবি করেন তিনি। 

বীরেনের দাবি, মণিপুরের এই পরিস্থিতির নেপথ্যে একাধিক কারণ রয়েছে। রাজ্যে বিভাজনকারী শক্তি মাথাচাড়া দিয়েছে। ক্ষমতার লোভে কিছু মানুষ অশান্তিতে মদত জোগাচ্ছেন বলে অভিযোগ তাঁর। ঘরছাড়াদের ফিরিয়ে আনতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান বীরেন। পাশাপাশি, রাজ্যে NRC চালুর পক্ষেও সওয়াল করেছেন তিনি। ১৯৬১ সালেক ইনার লাইন পারমিট হিসেবে ধরার পক্ষে তিনি।  বাইরে থেকে মণিপুরে প্রবেশ করতে ইনার লাইন পারমিট লাগে। তারই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। 

কিন্তু বীরেন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে দাবি করলেও, মণিপুরে অশান্তি থামার কোনও লক্ষণ নেই। কয়েক দিন আগেই নিরাপত্তাবাহিনী পর পর বেশ কিছু গ্রামে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়। ১৭ ডিসেম্বর ভারতীয় সেনা এবং মণিপুর পুলিশের যৌথ অভিযানে IED উদ্ধার হয় ইম্ফল ইস্টের জেলা থেকে।  কুকি বনাম মেইতেই সংঘর্ষে এখনও পর্যন্ত ২৫০ জনের বেশি প্রাণ হারিয়েছেন মণিপুরে। হাজার হাজার মানুষ ঘরছাড়া। বহু গ্রামে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতদিনেও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না, প্রশ্ন উঠছেই।

সেরা শিরোনাম

Gyanesh Kumar News: জ্ঞানেশ কুমারের প্রতীকী শেষকৃত্য, প্রতীকী অস্থি বিসর্জন শৌচাগারের নর্দমায়, সামনে এল ভিডিও
জ্ঞানেশ কুমারের প্রতীকী শেষকৃত্য, প্রতীকী অস্থি বিসর্জন শৌচাগারের নর্দমায়, সামনে এল ভিডিও
Abhijeet Dipke's Detention : অভিজিৎ আটক হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট, কী লিখল ককরোচ জনতা পার্টি ?
Abhijeet Dipke's Detention : অভিজিৎ আটক হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট, কী লিখল ককরোচ জনতা পার্টি ?
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Abhijeet Dipke : 'আমি কোন আইন ভেঙেছি', আটক হওয়ার আগে দিল্লি পুলিশকে প্রশ্ন অভিজিতের
'আমি কোন আইন ভেঙেছি', আটক হওয়ার আগে দিল্লি পুলিশকে প্রশ্ন অভিজিতের

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget