এক্সপ্লোর

COVID in China: ফের রেকর্ড সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে একদিনে চিনে ৩১ হাজার কোভিড রোগী, অধিকাংশই উপসর্গহীন

Novel Coronavirus: বৃহস্পতিবার যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাকে ঘিরেই বাড়ছে উদ্বেগ। কারণ বুধবার চিনে মোট ৩১ হাজার ৪৫৪ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে বলে জানানো হয়েছে তাতে।

বেজিং: রোগমুক্ত বলে ঘোষণা হয়েছিল আগেই। কিন্তু পুরোপুরি বিদায় নেয়নি নোভেল করোনাভাইরাস (Novel Coronavirus)। বরং চিনে ফের ভয় ধরাচ্ছে কোভিডের ঊর্ধ্বমুখী সংক্রমণ (COVID Cases)। অতিমারির সূচনাকালের সংক্রমণকে ছুঁয়ে ফেলছে এখনকার দৈনিক সংক্রমণ। বুধবারই সেখানে ৩০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা। সংক্রমিত হয়েছেন। ধীরে ধীরে যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরছে দেশ, নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ (COVID in China)। 

চিনে ফের ভয় ধরাচ্ছে কোভিডের ঊর্ধ্বমুখী সংক্রমণ

বৃহস্পতিবার যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাকে ঘিরেই বাড়ছে উদ্বেগ। কারণ বুধবার চিনে মোট ৩১ হাজার ৪৫৪ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে বলে জানানো হয়েছে তাতে। এর মধ্যে অধিকাংশ আবার উপসর্গহীনও। এঁদের মধ্যে ২৭ হাজার ৫১৭ জন রোগীর শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না বলে জানিয়েছে চিনের ন্যাশনাল হেল্থ ব্যুরো। এর আগে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি দৈনিক সংক্রমণ ২৯ হাজার ৩৯০-তে গিয়ে ঠেকেছিল। তার পর এই প্রথম এত বৃদ্ধি দৈনিক সংক্রমণে।

চিনের মোট জনসংখ্যা ১৪০ কোটির বেশি। সেই তুলনায় দৈনিক সংক্রমণ খুব একটা আতঙ্কের নয় বলে মনে করছেন অনেকে। কিন্তু অতিমারি নিয়ে এখনও কড়া বিধি-নিষেধ রয়েছে দেশের একাধিক অঞ্চলে। বেজিং-এও কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তাই একদিনে ৩০ হাজারের বেশি মানুষের সংক্রমণে কাজকর্ম ফের বন্ধ হতে পারে ভেবে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। নতুন করে কোয়ারান্টিন করা হতে পারে, বাইরে বেরনো নিষিদ্ধ হলে কী হবে, ভেবে আতঙ্কে রয়েছেন সকলে।

আরও পড়ুন: Supreme Court: টিএন শেষন একজনই, মাথা না নোয়ানো কাউকে চাই, নির্বাচন কমিশনের স্বাধীনতার পক্ষে সওয়াল কোর্টের

করোনা সংক্রমণের জেরে উদ্ভুত অতিমারি তিন বছরের সময়কাল পূর্ণ করতে চলেছে। তার পরও লকডাউন, নিভৃতবাস না ওঠায় চিনের নাগরিকরাও হতোদ্যম হয়ে পড়েছেন। তার জেরে জায়গায় জায়গায় প্রতিবাদ, বিক্ষোভও মাথাচাড়া দিচ্ছে। এ ভাবে চলতে থাকলে, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির উৎপাদনক্ষমতা ফের ধসে যেতে পারে বলে আশঙ্কা করছেন সকলে।

করোনা নিয়ে প্রায় তিন বছর কাটতে চলল

তবে এই আশঙ্কা যে একেবারেই অমূলক নয়, তার ইঙ্গিতও মিলছে। কারণ দীর্ঘ বিধি-নিষেধের জেরে চিনবিমুখ হয়ে পড়েছে বহু আন্তর্জাতিক সংস্থা, যারা এতদিন উৎপাদনের জন্য বেজিংয়ের উপর নির্ভরশীল ছিল। বিপুল ক্ষয়ক্ষতিও হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget