এক্সপ্লোর

ভিমা কোরেগাঁও হিংসা মামলায় গ্রেফতারি থেকে গৌতম নভলাখার অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ ১৫-ই পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট

২০১৮-র ১ জানুয়ারি মহারাষ্ট্রের পুণে জেলার ভিমা কোরেগাঁও জাতপাতের সংঘর্ষের ঘটনায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করতে নভলাখার আবেদন বম্বে হাইকোর্ট গত ১৩ সেপ্টেম্বর খারিজ করে। প্রাথমিক ভাবে এই মামলার সারবত্তা আছে বলে জানায় তারা। তবে নভলাখা যাতে সুপ্রিম কোর্টে যাওয়ার পর্যাপ্ত সময় পান, সেজন্য তাঁকে তিন সপ্তাহ পুলিশ গ্রেফতার করতে পারবে না বলেও জানায় হাইকোর্ট।

নয়াদিল্লি: ভিমা কোরেগাঁও হিংসা মামলায় অভিযুক্ত নাগরিক অধিকার আন্দোলনকর্মী গৌতম নভলাখাকে ১৫ অক্টোবর পর্যন্ত গ্রেফতার করা যাবে না। বম্বে হাইকোর্ট গ্রেফতারির হাত থেকে তাঁকে যে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল, শুক্রবার তার মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। এই মামলায় নভলাখার বিরুদ্ধে চলতি তদন্তে সংগৃহীত যাবতীয় তথ্যপ্রমাণ পরের শুনানির দিন পেশ করতে আজ মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ। প্রসঙ্গত, এই মামলা থেকে সর্বোচ্চ আদালতের ৫ বিচারপতিই সরে দাঁড়ানোর পর আজ নভলাখার গত মাসে পেশ করা পিটিশনের শুনানি শুরু করেন বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি দীপক গুপ্তা। নভলাখাকে গ্রেফতারি থেকে হাইকোর্টের দেওয়া সুরক্ষার মেয়াদ আজ শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই শুনানি হয়। ২০১৮-র ১ জানুয়ারি মহারাষ্ট্রের পুণে জেলার ভিমা কোরেগাঁও জাতপাতের সংঘর্ষের ঘটনায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করতে নভলাখার আবেদন বম্বে হাইকোর্ট গত ১৩ সেপ্টেম্বর খারিজ করে। প্রাথমিক ভাবে এই মামলার সারবত্তা আছে বলে জানায় তারা। তবে নভলাখা যাতে সুপ্রিম কোর্টে যাওয়ার পর্যাপ্ত সময় পান, সেজন্য তাঁকে তিন সপ্তাহ পুলিশ গ্রেফতার করতে পারবে না বলেও জানায় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেন নভলাখা। মামলায় অভিযুক্ত নভলাখা ও অন্যদের মাওবাদী যোগসাজশ আছে, তাঁরা সরকারকে উত্খাত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলে পুলিশ। তাদের দাবি, ২০১৭-র ৩১ ডিসেম্বর পুণেতে আয়োজিত এলগার পরিষদের অনুষ্ঠানে অশান্তি, হিংসা ছড়ানোর চক্রান্ত করেছিলেন ওঁরা। সেখানে উসকানিমূলক ভাষণ দিয়েছিলেন নভলাখা ও অন্যরা। অশান্তি, হিংসায় ১ জনের মৃত্যু হয়, ৪০ জন জখম হন। নভলাখা ও বাকিদের অভিযুক্ত করা হয় বেআইনি কার্যকলাপ রোধ আইন (ইউএপিএ) ও ভারতীয় দণ্ডবিধির নানা ধারায়। বাকি অভিযুক্তদের মধ্যে আছেন কবি ভারভারা রাও, আইনজীবী অরুণ ফেরেইরা, ভার্নন গনজালভেস, সুধা ভরদ্বাজ। পাল্টা যাবতীয় অভিযোগ উড়িয়ে নভলাখা দাবি করেন, এসব বিরুদ্ধ মত দমনের রাজনৈতিক কৌশল। তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ সারবত্তাহীন, সেগুলির পক্ষে কোনও তথ্যপ্রমাণই নেই বলে জানিয়ে দেন নভলাখার আইনজীবীরা। নভলাখা সওয়াল করেন, তিনি কয়েক দশক ধরে মানবাধিকার রক্ষা আন্দোলনের পক্ষে লড়ছেন, রাজনৈতিক প্রশ্নে তাঁর স্পষ্ট অবস্থান সংবিধানে সুরক্ষিত মতপ্রকাশের মৌলিক অধিকারের গণ্ডির মধ্যেই রয়েছে।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget