এক্সপ্লোর

Germany Gurudwara Clash: পাগড়ি উড়ে গেল হাওয়ায়, কৃপাণ-ছুরি নিয়ে হামলা, চলল গুলিও, জার্মানির গুরুদ্বারে সংঘর্ষ, আহত অনেকে

Germany Gurudwara Clash: জার্মানির গুরুদ্বারে দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষ। হাওয়ায় উড়ল পাগড়ি, কৃপাণ, ছুরি নিয়ে হামলা।

বার্লিন: গুরুদ্বারের মধ্যে দুই গোষ্ঠীর সংঘর্ষ। হাওয়ায় উড়ে গেল পাগড়ি। এদিক ওদিক থেকে ছুটে এল কৃপাণ। এমনকি গুলিও চলল বেশ কয়েক রাউন্ড। ভয়ঙ্কর ঘটনা ঘটল জার্মানিতে। এই ঘটনায় কমপক্ষে ১১ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। গুরুদ্বারের ব্যবস্থাপনা এবং টাকাপয়সা নিয়ে ঝামেলা এবং সেই থেকেই সংঘর্ষ বলে জানা গিয়েছে। (Germany Gurudwara Clash)

জার্মানির মোয়াস শহরের গুরুদ্বার থেকে এই ঘটনা সামনে এসেছে। সংঘর্ষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যাতে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি, ধারাল অস্ত্র দিতে পরস্পরকে আঘাত করার দৃশ্য সামনে এসেছে। কৃপাণ, ছুরি নিয়ে একে অপরের উপর চড়াও হতে দেখা যায় মানুষজনকে। এবিপি আনন্দ ভিডিওটির সত্যতা যাচাই করেনি। (Germany Gurudwara Clash)

পুলিশ জানিয়েছে, ৪০ জনের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি এমন হয় যে স্পেশ্যাল পুলিশ ইউনিট নামাতে হয়। ধারাল অস্ত্রই নয় শুধু, পেপার স্প্রে এমনকি আগ্নেয়াস্ত্র থেকে গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। ধর্মীয় স্থানে এমন ঘটনায় স্তম্ভিত সকলে। ঘটনাস্থল থেকে যে দৃশ্য় সামনে এসেছে, তা দেখে শিউড়ে উঠছেন সকলে। 

এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল কী করে, তার নিশ্চিত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গুরুদ্বারের বোর্ড অফ ডিরেক্টর্স নির্বাচন ঘিরে প্রথমে ঝামেলা শুরু হয়। এর পর গুরুদ্বারের তহবিল নিয়ে পরিস্থিতি চরমে ওঠে। দুই গোষ্ঠীই তহবিলের উপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করে। 

স্থানীয় সংবাদমাধ্যম Blid-কে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী জানান, হতে পারে আগে থেকে পরিকল্পনা ছিল। প্রার্থনা শুরু হওয়ার আগে আচমকাই পেপার স্প্রে নিয়ে চড়াও হয় একদল। অন্য গোষ্ঠীর উপর ঝাঁপিয়ে পড়ে তারা। পিস্তল বের করে গুলিও ছোড়ে একজন। কৃপাণ, ছুরির ঝলকানিও চোখে পড়ে। 

গুরুদ্বারের বোর্ড অফ ডিরেক্টর্স নির্বাচন এবং সঞ্চিত অর্থ নিয়ে বেশ কিছু দিন ধরেই ঝামেলা চলছিল বলে জানা গিয়েছে। অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, “বেশ কিছু দিন ধরেই সমস্যা, সংঘাত চলছিল। বিশেষ করে প্রভাব খাটানো নিয়ে। কে শেষ কথা বলবে, তা নিয়েই দ্বন্দ্ব। সোমবার সংঘর্ষ শুরু হলে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু হয় পুণ্যার্থীদের মধ্যে। আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। ভাগ্যক্রমে কারও প্রাণ নিয়ে সংশয় নেই।”

Blid জানিয়েছে, সংঘর্ষে ১১ জন গুরুতর আহত হয়েছেন। এক সন্দেহভাজনকে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। গুরুদ্বার থেকে গুলির খোল উদ্ধার হলেও, এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্রটির নাগাল পায়নি পুলিশ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget