এক্সপ্লোর

Password Protect Google : সার্চ হিস্ট্রি দেখতে পারবে না অন্য কেউ, নয়া পাসওয়ার্ড সুরক্ষা গুগলের

গ্রাহকের সার্চ হিস্ট্রি চাইলেই দেখতে পারবেন না অন্য কেউ। ইউজারের গোপনীয়তার স্বার্থে আরও সুরক্ষা দিচ্ছে গুগল। এবার থেকে নিজের সার্চ হিস্ট্রি মুছতে গেলেও ভেরিফাই করবে কোম্পানি।

নয়া দিল্লি : গ্রাহকের সার্চ হিস্ট্রি চাইলেই দেখতে পারবেন না অন্য কেউ। ব্যবহারকারীর গোপনীয়তার স্বার্থে আরও সুরক্ষা দিচ্ছে গুগল। এবার থেকে নিজের সার্চ হিস্ট্রি মুছতে গেলেও ভেরিফাই করবে কোম্পানি।

অফিসের একই কম্পিউটারে শিফটে কাজ করেন একাধিক কর্মী। অনেক সময় আপনার সার্চ করা সাইট সহজেই দেখতে পান অন্য কেউ। সার্চ হিস্ট্রি ঘেঁটে অন্যেরা জানতে পারেন আপনার পছন্দের বিষয়। তবে গুগলের নয়া উদ্যোগে এবার নিজের সার্চ করা পেজ সুরক্ষিত রাখতে পারবেন গ্রাহক। এমনকী নিজের সার্চ হিস্ট্রি মুছতে গেলেও অনুমতি নিতে হবে গুগলের থেকে।

যখনই গুগল ডিভাইস বা প্রোডাক্টে (অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ক্রোম ব্রাউজার) আপনারা কিছু সার্চ করেন, তা স্টোর হয়ে যায় অ্যাপে। মাই অ্যাকটিভিটি ফিচারে গেলেই সেই সার্চ হিস্ট্রি সহজেই দেখা যায়। এবার থেকে সার্চ হিস্ট্রি সুরক্ষিত রাখতে পারবেন গ্রাহক। কেবল এক্সট্রা ভেরিফিকেশন অন করে রাখতে হবে আপনাকে। 

তবে পরবর্তীকালে মাই অ্যাকটিভিটিতে সার্চ হিস্ট্রি ডিলিট করার ক্ষেত্রেও নিতে হবে অনুমতি। যে ব্যক্তি হিস্ট্রি ডিলিট করতে চাইছেন তিনি যে আপনিই, সেই বিষয়ে আগে নিশ্চিত হবে গুগল। তবেই মিলবে সার্চ হিস্ট্রি কাটাছেঁড়ার ছাড়পত্র। কোম্পানি জানিয়েছে, নতুন আপডেটের মাধ্যমেই পাওয়া যাচ্ছে এই ফিচার।

গুগলের মতে, এর মাধ্যমে অন্য শেয়ারড ডিভাইসে নিজেরে সার্চ হিস্ট্রি সুরক্ষিত রাখতে পারবেন গ্রাহক। একমাত্র মাই অ্যাকটিভিটির মাধ্যমেই এই সার্চ হিস্ট্রির সেটিং বদলানো যাবে। অন্য শেয়ারড ডিভাইসে নিজের প্রাইভেসি আরও মজবুত করতে গ্রাহককে একস্ট্রা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। মাই অ্যাকটিভিটিতে ফুল হিস্ট্রি দেখার জন্য এই ভেরিফিকেশন লাগবে।

এই ভেরিফিকেশন মুড অ্যাক্টিভ করতে activity.google.com-এ যেতে হবে গ্রাহককে। পরে ম্যানেজ মাই ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করলেই কাজ হবে। অ্যান্ড্রয়েড পুলিশের মতে, একবার এই ভেরিফিকেশন বটন চালু হলে গুগলের সার্চ হিস্ট্রি দেখানোর আগে গ্রাহকের পরিচয় যাচাই করবে এই নয়া ফিচার। একেবারে রেগুলার গুগলের সাইন ইন পেজে নিয়ে যাবে এই নয়া ফিচার। সেখানে পাসওয়ার্ড দিলে তবেই সার্চ হিস্ট্রি দেখতে পাবেন গ্রাহক। 

সেরা শিরোনাম

Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget