এক্সপ্লোর

Lord Jagannath Rath Yatra: পুরীর রথযাত্রার কিছু আকর্ষণীয় তথ্য, জগন্নাথদেবকে সন্তুষ্ট করবেন কীভাবে ?

সামনেই রথযাত্রা। তার আগে পুরীর জগন্নাথ মন্দিরের বিভিন্ন আকর্ষণীয় বিষয় ও রীতি-নীতি নিয়ে চলছে এই সিরিজ। আজকের প্রতিবেদনেও রইল এরকমই কিছু তথ্য।

পুরী : পুরীর জগন্নাথ। দুনিয়ার বিভিন্ন প্রান্তে যার ভক্ত ছড়িয়ে। বিভিন্ন সময়ে কৃষ্ণ, নরসিমহা ও বিষ্ণু হিসেবে পূজিত হন। প্রভু জগন্নাথ, তাঁর ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সবথেকে খ্যাতনামা মন্দির রয়েছে ওড়িশার পুরীতে। ফি বছর পুরীর জগন্নাথের রথযাত্রা পালিত হয় মহাসমারোহে। 

এবার ১২ জুলাই রথযাত্রা। কিন্তু, করোনা অতিমারির কারণে গতবারের মতো এবারও ভক্তদের শারীরিক উপস্থিতি ছাড়াই রথযাত্রা পালিত হবে। তবে, গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য উৎসবের লাইভ-স্ট্রিম হবে। এছাড়া সম্পূর্ণ টিকাকরণ ও কোভিড নেগেটিভ রিপোর্ট যাঁদের রয়েছে, তাঁদেরই শুধুমাত্র মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন মন্দিরের মুখ্য প্রশাসক কৃষ্ণ কুমার।  

২০২১-এ রথযাত্রার সম্পূর্ণ সূচি : 

  • রথযাত্রার দিন জগন্নাথ ও তাঁর ভাই-বোনদের রথ টানা হয় গ্র্যান্ড রোড ধরে। নিয়ে যাওয়া হয় ৩ কিলোমিটার দূরের গুণ্ডিচা মন্দিরে(মাসির বাড়ি) । সেখানে এক সপ্তাহ রাখা হয়।
  • এবার ১২ জুলাই সকাল সাড়ে ৮টায় শুরু রথযাত্রা। রথ টানা হবে বিকাল ৪টে থেকে।
  • বিকাল ৪টা থেকে রাত ১১টার মধ্যে হবে সোনা বেশ।
  • মূল মন্দিরে জগন্নাথ-বলভদ্র ও সুভদ্রার প্রত্যাবর্তন বা নীলাদ্রি বিজে ২৩ জুলাই। এই উৎসবের শুরু বিকেল ৪টেয় এবং শেষ রাত ১০টায়।
  • এবার এই রীতি পালিত হবে কম সংখ্যক সেবাইতকে নিয়ে।
  • পুরীর জগন্নাথ মন্দিরের প্রশাসন রয়েছে রাজ্য সরকারের আইন বিভাগ ও শ্রী জগন্নাথ টেম্পল অ্যডমিনিস্ট্রশনের আওতায়।

 

পুরীর রথযাত্রার কয়েকটি আকর্ষণীয় বিষয় :

  • জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নিমকাঠের বিশালাকার তিনটি রথ তৈরি করা হয়। 
  • আপনারা কি জানেন যে, জগন্নাথের এই রথ নন্দীঘোষ(গরুড়ধ্বজ  নামেও পরিচিত) প্রায় ৪৪ ফুট উঁচু ? রথের ১৬টি চাকা। লাল ও হলুদ রং ব্যবহার করা হয়। বলভদ্রর রথটিকে বলা হয় তালধ্বজ। যার উচ্চতা ৪৩ ফুট। ১৪টি চাকা রয়েছে। এগুলি সাজাতে লাল এবং নীলচে-সবুজ রং ব্যবহার করা হয়। সুভদ্রার রথে থাকে ১২টি চাকা। রং ব্যবহার হয়- লাল ও কালো। তাঁর রথের নাম দর্পদলন(অর্থাৎ অহংকারকে বধ করা)। উচ্চতা ৪২ ফুট। উল্লেখ্য, জগন্নাথকে কৃষ্ণের আর এক রূপ বলে ধরা হয়। তাই জগন্নাথের রথ মোড়া হয় লাল ও হলুদ কাপড়ে।
  • পুরীর বিশ্বখ্যাত রথযাত্রা উল্লেখ আছে- ব্রহ্মপুরাণ, পদ্ম পুরাণ, কাণ্ড পুরাণ ও কপিল সংহিতায়।
  • জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে মন্দির থেকে বের করে নিজের নিজের রথে স্থাপন করার প্রক্রিয়াকে বলা হয় পাহাণ্ডি। 
  • পুরীর মন্দির স্থাপন করেছিলেন রাজা ইন্দ্রদুম্ন। তাঁর রানির স্মৃতিতে তৈরি করা হয়েছে গুণ্ডিচা মন্দির। পুরীর মন্দির থেকে বিগ্রহের যাত্রা শুরু হয় এই গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যেই। চতুর্থ দিনে দেবী লক্ষ্মী তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে গুণ্ডিচা মন্দিরে আসেন। প্রসঙ্গত, বিগ্রহ তিনটি সাতদিন গুণ্ডিচা মন্দিরে থাকন। উল্টোরথের দিন তাঁদের রথে তুলে ফিরিয়ে আনা হয়।
  • রথযাত্রার শেষের অনুষ্ঠানকে বলা হয়, সোনা বেশ। এই উপলক্ষে দেব-দেবীদের সোনার অলংকারে সাজিয়ে তোলা হয়। গত বছর, দেব-দেবীদের ২০০ কিলোর সোনার অলংকার পরানো হয়েছিল। রথে চড়ে তিন বিগ্রহের যাতায়াতকেই রথ ও উল্টোরথ বলা হয়।

ফি বছর রথযাত্রায় শামিল হন হাজার হাজার ভক্ত। দেশের সব জগন্নাথ মন্দিরেও একইভাবে পালিত হয় রথযাত্রা উৎসব। কিন্তু, গত বছর করোনা অতিমারির কারণে শামিল হতে পারেননি ভক্তরা। এবারও সেই পথেই এগোচ্ছে সামগ্রিক বিষয়। এই পরিস্থিতিতে কীভাবে জগন্নাথের আরাধনা করবেন তাঁরা ? তা নিয়েই উদ্বেগ রয়েছে ভক্তদের। কিন্তু, ভক্তরা বাড়িতেও জগন্নাথের আরাধনা করে পছন্দের আশীর্বাদ চেয়ে নিতে পারেন প্রভুর কাছে। বলা হয়, প্রভু জগন্নাথ ভক্তদের প্রাণ ভরে আশীর্বাদ করেন। বাড়িতে ফুল দিয়ে সাজিয়ে ও চন্দন লেপে আপনিও পুজোর ব্যবস্থা করতে পারেন। তারপর সুগন্ধিযুক্ত ধূপ জ্বালিয়ে আরতি করে ভক্তি নিবেদন করুন। সবশেষে চেয়ে নিন জগন্নাথদেবের আশীর্বাদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget