এক্সপ্লোর

PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী

PM Narendra Modi Video : ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন এক নিট আন্দোলনকারী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল।

"প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছিলাম । আর পুরোটাই অন্যলোকের প্রভাবে পড়ে। আমার বয়স মাত্র ১৫ বছর। আমায় ক্ষমা করুন " 

গায়ে ডোরাকাটা টি-শার্ট। ছোট করে চুল ছাঁটা। ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন এক নিট আন্দোলনকারী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। ভিডিও য় ওই মেয়েটিকে ছাত্র বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য ক্ষমা চাইতে দেখা যায়। সূত্রেখর খবর, মেয়েটির বিরুদ্ধে  নয়ডার একটি থানায় অভিযোগ দায়ের করা হয়। নয়ডা পুলিশ একটি জিরো এফআইআর দায়ের করে,পরে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পাঠিয়ে দেয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মেয়েটির এই ভিডিও। সেখানে মেয়েটি নিজের বয়স ১৫ বলে দাবি করলেও, এফআইআর-এ তার বয়স ১৫ বলা হয়েছে। 

ভিডিওয় মেয়েটি জানায়,'আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। আমি অনেক খারাপ কথা বলেছি।'সেই সঙ্গে সে বলে, এটিই তাঁর 'প্রথম ও শেষ ভুল'। সে আরও বলে, তিনি   "আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি ভীষণ লজ্জিত। আমি নিজের দিকে তাকাতেও পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।"

এবিপি আনন্দ যদিও স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি। গত বুধবারই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার জন্য মেয়েটির বিরুদ্ধে নয়ডার একটি থানায় অভিযোগ দায়ের করা হয়। নয়ডা পুলিশ একটি জিরো এফআইআর দায়ের করে, যা পরে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়। অভিযোগকারীর দাবি,বিক্ষোভ-আন্দোলন থেকে ওই মেয়েটির মন্তব্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মর্যাদাকে অপমান করেছে । তা থেকে দেশে বিভেদ ছড়াতে পারে। ও সেই সঙ্গে জনশান্তি বিঘ্নিত করতে পারে।

অন্যদিকে গত কাল, শুক্রবার প্রধানমন্ত্রী মোদি একটি ভিডিও প্রকাশ করেন।  পড়ুয়াদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'দিশাহীন হয়ে পড়েছে যুবসমাজ। আমাকে গালিগালাজ করেছে কিছু পড়ুয়ারা। আমার স্বর্গীয় মা-কেও গালিগালাজ করেছে। গালিগালাজ বা কটু কথা দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। ছোটরা ভুল করলে সেই ভুল শুধরে দিতে হয়। আসুন, আমরা সবাই মিলে কাজ করি, ভারতের জন্য কাজ করি। যন্তর মন্তরের ঘটনায় নিন্দা করে বলেন প্রধানমন্ত্রী। বিপথগামীদের শাস্তি না দিয়ে সঠিক পথে ফেরানোর জন্য সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোদি আরও বলেন, “যন্তর মন্তরে যা ঘটেছে তা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু বিপথগামী যুবক এমন ভাষা ব্যবহার করেছে যার কোনো সভ্য সমাজে স্থান নেই। আমাকে গালিগালাজ করা হয়েছে, এমনকি আমার প্রয়াত মা-কেও গালিগালাজ করা হয়েছিল।” এই ভিডিও প্রকাশের পরই ওই মেয়েটি ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করে। প্রধানমন্ত্রী বলেন, 'সমাজে ক্ষোভ রয়েছে, এবং আমি তা বুঝি। কিন্তু এখন সময় এই ছোটদের আপন করে নেওয়ার এবং তাদের সঠিক পথ দেখানোর। তারা বিপথগামী। তাদের পথ দেখানো আমাদের কর্তব্য। তাদের শাস্তি দেওয়া, আদালতে টেনে নিয়ে যাওয়া এবং হয়রানি করা পরিস্থিতির কোনো পরিবর্তন আনবে না।'

প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দোষীদের ক্ষমা করতে চান। বলেন, "আমি তাদের ক্ষমা করতে চাই। আমি সমাজকেও অনুরোধ করছি আমার কথাগুলো মেনে নিত"। "অপমান করে কোনও কিছুর সমাধান হয় না। আসুন, যারা পথ হারিয়েছে, তাদের পথ দেখাই। আসুন, আমরা একসঙ্গে কাজ করি। আসুন, আমরা ভারতের জন্য কাজ করি।"

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nepal Landslide : ফের প্রকৃতির তাণ্ডব নেপালে ! পরপর ধস, ভাঙছে রাস্তা, বড় সতর্কতা জারি
ফের প্রকৃতির তাণ্ডব নেপালে ! পরপর ধস, ভাঙছে রাস্তা, বড় সতর্কতা জারি
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Pradhan Mantri Poshan Shakti Nirman: শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
Advertisement

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget