এক্সপ্লোর

Goa Fire: গোয়ায় সমুদ্রতীরের কটেজে ভয়াবহ আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর প্রশাসন!

Goa Beachside Cottages: জানা গিয়েছে মধ্য রাতে আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে ৩ টে কটেজ। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, এই খবর সামনে আসার পরই আগুন নেভাতে তৎপর প্রশাসন।

মান্দরেম, গোয়া: গোয়ার সমুদ্রের ধারে ভয়াবহ আগুন। জানা গিয়েছে মধ্য রাতে আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে ৩ টে কটেজ। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, এই খবর সামনে আসার পরই আগুন নেভাতে তৎপর প্রশাসন। একাধিক এমার্জেন্সি টিম আগুন নেভানোর জন্য ছুটে গিয়েছে ঘটনাস্থলে।

গোয়ার যে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই এলাকা পেরনাম ফায়ার স্টেশনের অধীনে আসে। সেই ফায়ার স্টেশনের ইনচার্জ নামদেব পওয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "মান্দরেমের সমুদ্রের তীরে একটি সম্পত্তির কাছে অবস্থিতি ৩ টে কটেজে আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে একাধিক এমার্জেন্সি টিম ঘটনস্থলের দিকে রওনা হয়েছে।"

জানা গিয়েছে ১৬ এপ্রিল রাত প্রায় পৌনে ৯ টার সময় মান্দরেমের আজোবা মন্দিরের কাছে একটি রিসোর্টে আগুন লেগে যায়। যদিও ভাল খবর এটা যে, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট না হলেও মান্দরেমের বিধায়ক জিৎ আরলকার বলছেন, হয়তো জেনারেটর রুমে কোনও শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। আর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কটেজগুলোতে।

আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য মপুসা ও পেরনেমের ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস স্টেশন থেকে ফায়ার ফাইটাররা পৌঁছে যান ঘটনাস্থলে। মান্দরেমের বিধায়ক জিৎ আরলকার বলছেন, এই কটেজগুলোর আদৌ কোনও অনুমতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে প্রশাসন। বিশেষত দমকলের নো অনজেকশন সার্টিফিকেট বা NOC ছিল কি না, সেটাই খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সব মিলিয়ে মোট ৬ টি এমন কটেজ পুড়ে গিয়েছে। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে বলেও জানা গিয়েছে পুলিশের তরফ থেকে। আর এই কটেজগুলো কাঠের হওয়ার আরও দ্রুত তা আগুনের গ্রাসে চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। শুধুমাত্র ৬ টি কটেজ পুড়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget