এক্সপ্লোর

Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা

Breaking News : নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে।
  • সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, দমকলের প্রাথমিক অনুমান।
  • প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ, আহতদের ৫০ হাজার দেবেন।
  • গোয়ার মুখ্যমন্ত্রী ঘটনার পূর্ণ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস।

 


Breaking News : আনন্দের আবহ নিমেষেই বদলে গেছে বিষাদে। শীতের নাইটক্লাবের উত্তেজনা মাঝরাতের থমকে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Goa Nightclub Fire)। দমকলের অনুমান, সিলিন্ডার থেকেই এই আগুন লেগেছে। যার ফলে ২৩ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। 

মৃতের পরিবারকে ২ লক্ষ, আহতরা পাবেন ৫০ হাজার
 গোয়ার আরপোরায় শনিবার রাতে এই বিস্ফোরণ হয়। জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে ২৩ জনের মৃত্যু হয়েছে। গত বছর খোলা হয়েছিল এই ক্লাব। ইতিমধ্যেই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ক্লাব।

এই ঘটনার পর পিএম মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আর্পোরা, গোয়ার অগ্নিকাণ্ডের দুর্ঘটনা খুবই দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের জন্য আমার সমবেদনা রইল। আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক। আমি গোয়ার মুখ্যমন্ত্রী ডাঃ প্রমোদ সাওয়ান্তের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। গোয়া নাইট ক্লাব দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় ত্রাণ তহবিলে আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।"

Goa Nightclub Fire : কত জন মারা গেছেন

উত্তর গোয়ার আরপোরা গ্রামে একটি নাইটক্লাবে শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন কর্মচারী নিহত হয়েছেন। গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার পিটিআইকে জানিয়েছেন যে সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছে। এএনআই-এর এক প্রতিবেদন অনুযায়ী পুলিশের তরফে বলা হয়েছে, "কমপক্ষে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারীও রয়েছেন।" 

শ্বাসরোধ হয়ে মৃত

গোয়ার পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার জানিয়েছেন, আগুনে পুড়ে কিছু লোক মারা গেছেন, অন্যরা শ্বাসরোধ হয়ে মারা গেছেন। পুলিশ আরও জানিয়েছে, সেই সময় ক্লাবে উপস্থিত বিপুল সংখ্যক লোক পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছিল। নিহতের মধ্যে ২০ জন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এটিকে "গভীর দুঃখজনক ঘটনা" বলে অভিহিত করে তিনি বলেন, নিরাপত্তার মানদণ্ডে কোনও অবহেলা পাওয়া গেলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও ছিলেন. যারা ছুটি কাটাতে গোয়া এসেছিলেন।

Frequently Asked Questions

গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কতজনের মৃত্যু হয়েছে?

গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী এবং কিছু পর্যটকও ছিলেন।

গোয়ার নাইটক্লাবে আগুন লাগার কারণ কী?

দমকলের অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী কী ঘোষণা করেছেন?

প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কী বলে অভিহিত করেছেন?

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই ঘটনাকে 'গভীর দুঃখজনক' বলে অভিহিত করেছেন এবং নিরাপত্তার মানদণ্ডে কোনও অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সেরা শিরোনাম

BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
Neha Bora: 'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
'বাংলাদেশ থেকে প্রেরণা', নেহা বোরাকে আক্রমণ বিজেপির, আন্দোলন চলবে, হুঁশিয়ারি AISA নেত্রীর
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Job News: উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget