এক্সপ্লোর

Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ বিস্ফোরণ, ২৩ জন নিহত, বহু হতাহতের খবর

 Breaking News: এএনআই-এর এক প্রতিবেদন অনুযায়ী, "কমপক্ষে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু.
  • দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে.
  • উদ্ধারকাজ রাতভর চলে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে.
  • নিরাপত্তায় গাফিলতি পেলে তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে.

 

 Breaking News : গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড (Goa Nightclub Fire)। ঝলসে মৃত্যু ২৩ জনের, অগ্নিদগ্ধ আরও ৫০। মৃতদের মধ্যে ৪ জন পর্যটক ও ১৯ জন নাইট ক্লাবের কর্মী রয়েছেন বলে খবর। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী থেকে বিস্ফোরণ

দমকলের অনুমান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পিছনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। যে কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। তবে এর পাশপাশি অন্য কারণগুলিও খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ইতিমধ্যেই এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী।

Goa Nightclub Fire : কত জন মারা গেছেন

উত্তর গোয়ার আরপোরা গ্রামে একটি নাইটক্লাবে শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন কর্মচারী নিহত হয়েছেন। গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার পিটিআইকে জানিয়েছেন যে সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছে। এএনআই-এর এক প্রতিবেদন অনুযায়ী পুলিশের তরফে বলা হয়েছে, "কমপক্ষে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারীও রয়েছেন।" 

শ্বাসরোধ হয়ে মৃত

গোয়ার পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার জানিয়েছেন, আগুনে পুড়ে কিছু লোক মারা গেছেন, অন্যরা শ্বাসরোধ হয়ে মারা গেছেন। পুলিশ আরও জানিয়েছে, সেই সময় ক্লাবে উপস্থিত বিপুল সংখ্যক লোক পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছিল। নিহতের মধ্যে ২০ জন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এটিকে "গভীর দুঃখজনক ঘটনা" বলে অভিহিত করে তিনি বলেন, নিরাপত্তার মানদণ্ডে কোনও অবহেলা পাওয়া গেলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও ছিলেন. যারা ছুটি কাটাতে গোয়া এসেছিলেন।

Goa Nightclub Fire: উদ্ধার অভিযান সারা রাত ধরে অব্যাহত ছিল, অনেকেই রক্ষা পেয়েছেন

এই ঘটনায় উদ্ধারকাজে দমকল ও পুলিশের দল রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে। ধোঁয়া ও তীব্র আগুনের কারণে উদ্ধারের চেষ্টা কিছুটা ব্যাহত হয়েছে। তবে সময়মতো বহু লোককে সরানো গেছে। স্থানীয় বিধায়ক মাইকেল লোবো বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে পুরো রাত লেগেছে এবং একই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সেজন্য এখন সমস্ত নাইটক্লাবে একটি বিশেষ অগ্নি নিরাপত্তা অডিট করা হবে।

 

Frequently Asked Questions

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে মোট কতজন মারা গেছেন?

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন কর্মচারী মারা গেছেন। নিহতদের মধ্যে ৩-৪ জন পর্যটকও ছিলেন।

কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান করা হচ্ছে?

দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে পুলিশ ও দমকল অন্যান্য কারণও খতিয়ে দেখছে।

আহতদের কোথায় ভর্তি করা হয়েছে?

আহতদের গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর কি কোনও বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে?

গোয়ার মুখ্যমন্ত্রী এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া, সমস্ত নাইট ক্লাবে অগ্নি নিরাপত্তা অডিট করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget