এক্সপ্লোর

Red Fort Golden Kalash Stolen: লালকেল্লা থেকে চুরি হীরেখচিত সোনার কলস! সিসিটিভি দেখে চক্ষু চড়কগাছ সকলের! ইনি কে?

কীভাবে ঐতিহাসিক হীরক কলস চুরি হল তা বুঝতে পারছেন না কেউই।

ঐতিহাসিক লালকেল্লায় ভয়াবহ ঘটনা। এবার চোর হানা দিল । দিল্লির লালকেল্লা চত্বরে  জৈনদের একটি ধর্মীয় উৎসব চলছে। আগামী ১০ দিন ধরে এই উৎসব চলবে। আর এই উৎসবেই চুরি হয়ে গেল কয়েক কোটি টাকার জিনিস।  

এই ঘটনা জানাজানি হতেই পুলিশ তৎপর হয়ে উঠেছে। প্রায় কোটি টাকা মূল্যের ওই কলসটি সুযোগ বুঝে চোর সেটি চুরি করে নিয়ে পালায়। ইতিমধ্যে সেটি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। চলছে তদন্ত। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। সেখানে লাগানো সিসিটিভিও দেখা হয়। পুলিশ কলসি হাতে চোরকে চিহ্নিত করা হয়। অভিযুক্ত পুরোহিতের ছদ্মবেশে মণ্ডপে ঢুকেছিল। তখন অভিযুক্তরা এসে কলসিটি নিয়ে পালিয়ে যায়।

লাল কেল্লা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। ঐতিহাসিক ভবনটি রক্ষার জন্য সিআইএসএফ সদস্য মোতায়েন রয়েছে। সেখান থেকে কীভাবে ঐতিহাসিক হীরক কলস চুরি হল তা বুঝতে পারছেন না কেউই। পুলিশ জানিয়েছে, লালকেল্লার পরিসরে ১৫ নম্বর গেটে একটি পার্ক রয়েছে। এই পার্কে জৈন ধর্মাবলম্বীরা একটি অনুষ্ঠান পরিচালনা করে। এই অনুষ্ঠান থেকে ১ কোটি টাকার একটি কলসি চুরি হয়েছে। চুরি যাওয়া কলসির মধ্যে ৭৬০ গ্রাম সোনা এবং ১৫০ গ্রাম হিরে, রুবি এবং পান্না ছিল। কলসি চুরি করা অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।

তথ্য অনুযায়ী, ঐতিহাসিক লাল কেল্লায় একটি জৈন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে যে চোরদের নজর আগে থেকেই এই অমূল্য কলসের উপর ছিল। ভিড়ের মধ্যে সুযোগ পেয়েই চোরেরা সেটি চুরি করে।মঙ্গলবার অনুষ্ঠানের সময় ভিড়ের মধ্যে এই কলসটি অদৃশ্য হয়ে যায়।

ব্যবসায়ী সুধীর জৈন প্রতিদিন পুজোর জন্য কলসটি নিয়ে আসতেন। গত মঙ্গলবার অনেক বিশিষ্ট রাজনীতিবিদও জৈন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দিল্লি পুলিশের বক্তব্য, সন্দেহভাজন ব্যক্তির কার্যকলাপ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তও করেছে।            

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ৩০৩(২) ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই ধরনের একটি সুরক্ষিত এলাকায়, যেখানে প্রচুর মানুষের সমাগম ছিল, সেখানে এমন একটি মূল্যবান বস্তু চুরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ধর্মপ্রাণ মানুষ এবং প্রশাসন উভয়ই এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget