এক্সপ্লোর

চিনা আগ্রাসনের কাছে মাথা নোয়াবে না, দেখিয়ে চলেছে ভারত, টিকটক সহ ৫৯টি জনপ্রিয় চিনা অ্যাপে নিষেধাজ্ঞাকে স্বাগত নিক্কি হেলির

হেলির আগে মার্কিন বিদেশসচিব মাইক পম্পিও ভারতের চিনা অ্য়াপ নিষিদ্ধ করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে ভারতের সার্বভৌমত্ব, জাতীয় সুরক্ষা চাঙ্গা হবে।

ওয়াশিংটন: ভারতের প্রশংসায় সরব নিক্কি হেলিও। চিনা যোগ থাকা ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপুঞ্জে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত হেলি বলেছেন, নয়াদিল্লি চিনের আগ্রাসনের কাছে মাথা নত না করার প্রবণতা বহাল রেখেছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু ও ভারতে চিনা পণ্য় বয়কটের ডাকের পরিপ্রেক্ষিতে টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ গত সোমবার নিষিদ্ধ করেছে ভারত সরকার। দাবি করা হয়েছে, অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষা ও জনজীবনে শৃঙ্খলারক্ষার পরিপন্থী কাজকর্ম করছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও ভারতের ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব, নিরাপত্তা, প্রতিরক্ষার স্বার্থেই অ্যাপগুলিতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছেন। হেলি বলছেন, দেখে ভাল লাগছে যে ভারত টিকটক সমেত চিনা মালিকানাধীন ৫৯টি জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করেছে। টিকটকের কাছে সবচেয়ে বড় বাজারগুলির অন্যতম ভারত। চিনা আগ্রাসনের কাছে মাথা নোয়াবে না, ভারত লাগাতার দেখিয়ে চলেছে। হেলির আগে মার্কিন বিদেশসচিব মাইক পম্পিও ভারতের চিনা অ্য়াপ নিষিদ্ধ করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে ভারতের সার্বভৌমত্ব, জাতীয় সুরক্ষা চাঙ্গা হবে। কয়েকটি বিশেষ অ্যাপের ওপর ভারতের নিষেধাজ্ঞা স্বাগত। ভারতের স্বচ্ছ অ্যাপ রাখার দৃষ্টিভঙ্গি ভারতের সার্বভৌমত্ব, সংহতি, সুরক্ষা জোরদার হবে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget