এক্সপ্লোর

ডিজিটাল তথ্যের ওপর সেন্সর, পাকিস্তান ছাড়ার হুমকি দিল গুগল, ফেসবুক আর টুইটার

ইমরান খান সরকার এ নিয়ে এখও কোনও মন্তব্য করেনি, তবে তারা বারবার দাবি করেছে, তারা মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী নয়।

  ইসলামাবাদ: পাকিস্তান সরকার প্রশাসনকে অনলাইনে প্রকাশিত জিনিসপত্রের ওপর সেন্সর বসানোর অধিকার দিয়েছে। এর ফলে ইন্টারনেট ও প্রযুক্তি সংস্থাগুলি হুমকি দিয়েছে, পাকিস্তান থেকে চলে যাবে তারা। অনেকেই অভিযোগ করেছেন, কট্টরপন্থী এই ইসলামিক রাষ্ট্র মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করতেই এই পদক্ষেপ করেছে। এই মহাদেশে গুগল, ফেসবুক, টুইটারের মত আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলিকে এশিয়া ইন্টারনেট কোয়ালিশন। পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারি মিডিয়া রেগুলেশন সংস্থাগুলির ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছেন। ইন্টারনেট কোয়ালিশন বলেছে, পাকিস্তান যেভাবে নতুন আইন এনে ইন্টারনেট সংস্থাগুলিকে টার্গেট করেছে এবং যে অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নয়া আইন তৈরি হয়েছে, তাতে তারা আশঙ্কিত। নতুন আইনে বলা হয়েছে, ইসলামের পক্ষে আপত্তিকর কিছু সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হলে ওই সোশ্যাল মিডিয়া সংস্থা বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ওপর ৩.১৪ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা বসতে পারে। এছাড়া সন্ত্রাসবাদ, ঘৃণা ছড়ানো বক্তব্য, পর্নোগ্রাফি ও জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক কোনও কিছু প্রচারের ক্ষেত্রেও একই ব্যবস্থা। দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী সংস্থা চাইলেই সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে যে কোনও তথ্য দিয়ে সাহায্য করতে হবে। পাশাপাশি তাদের অফিসও খুলতে হবে পাকিস্তানে। ইন্টারনেট কোয়ালিশন বলেছে, এই রাক্ষুসে আইন মুক্তভাবে ইন্টারনেট ব্যবহারে মানুষের যে অধিকার, তা ভীষণভাবে খর্ব করবে। গোটা বিশ্বের সামনে বন্ধ হয়ে যাবে পাকিস্তানের ডিজিটাল ইকোনমি। এই আইন কার্যকর হলে পাকিস্তানি ইউজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে তাদের পরিষেবা দেওয়া সম্ভব নাও হতে পারে। ইমরান খান সরকার এ নিয়ে এখও কোনও মন্তব্য করেনি, তবে তারা বারবার দাবি করেছে, তারা মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Weather Update: সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget