এক্সপ্লোর

Pharma Company License: বিদেশে ভেজাল ওষুধ সরবরাহের অভিযোগ, ১৮টি সংস্থার লাইসেন্স বাতিল, নোটিস আরও অনেককে

DCGI: ভারত থেকে বিদেশে ভেজাল ওষুধ পৌঁছচ্ছে বলে একাধিক অভিযোগ সামনে এসেছে। তার ভিত্তিতেই নিয়ন্ত্রক সংস্থার তরফে তল্লাশি অভিযান শুরু হয়েছিল।

নয়াদিল্লি: খারাপ মানের ওষুধ তৈরির অভিযোগ। ১৮টি ঔষধ সংস্থার লাইসেন্স বাতিল করল কেন্দ্র। তারা আর কোনও ওষুধ তৈরি করতে পারবে না। আরও ২৬টি ঔষধ সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর (Pharma Company License)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনই তথ্য উঠে আসছে।  ভারত থেকে বিদেশে ভেজাল ওষুধ পৌঁছচ্ছে বলে একাধিক অভিযোগ সামনে এসেছে। তার ভিত্তিতেই নিয়ন্ত্রক সংস্থার তরফে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তাতে গরমিল উঠে আসতেই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে (DCGI)।

সব মিলিয়ে ২০টি রাজ্যের ৭৬টি সংস্থায় অভিযান চালানো হয়

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, বাইরে থেকে একের পর এক অভিযোগ ভেজাল ওষুধ নিয়ে অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া তদন্ত শুরু করে। জায়গায় জায়গায় শুরু হয় অভিযান। সব মিলিয়ে ২০টি রাজ্যের ৭৬টি সংস্থায় অভিযান চালানো হয়। ১৫ দিন ধরে একটানা এই অভিযান চলে। তার পরই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

ভারত থেকে সরবরাহ হওয়া ওষুধে গুরুতর অসুস্থতা তথা মৃত্যুর একাধিক অভিযোগ উঠে এসেছে অন্য দেশ থেকে। সেই আবহে গত মাসে, গুজরাতের ঔষধ উৎপাদনকারী সংস্থা জাইডাস লাইফসায়েন্সেস আমেরিকায় পাঠানো গাঁটের ব্যথার ওষুধের ৫৫ হাজার বোতল ফেরত আনতে বাধ্য হয়। আমেরিকায় গুণমান পরীক্ষায় ব্যর্থ হয় ওই ওষুধ।

আরও পড়ুন: Stock Market Closing: রেপো রেট বৃদ্ধির আশঙ্কা ! মঙ্গলে বাজারে ৭০ শতাংশ শেয়ারে পতন

অন্য দিকে, দিল্লির কাছে, নয়ডায় একটি ঔষধ সংস্থার তিন কর্মীকে গ্রেফতারও করা হয়েছে। ওই সংস্থার তৈরি কফ সিরাপ খেয়ে গত বছর উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ সামনে আসে। তাদের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরি এবং বিক্রির অভিযোগ। ম্যারিয়ন বায়োটেকের তৈরি ওষুধের বিরুদ্ধে যৌথ অভিযানে নামে কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকার। তাদের তৈরি ২২টি পণ্য পরীক্ষায় উতরোতে পারেনি। তাতেও ভেজালের তথ্য মেলে।

চেন্নাইয়ের একটি ঔষধ সংস্থার তৈরি আইড্রপের উৎপাদনও বন্ধ করতে হয়

এর আগে, মার্চ মাসে, চেন্নাইয়ের একটি ঔষধ সংস্থার তৈরি আইড্রপের উৎপাদন বন্ধ করতে হয়। সেবারও আমেরিকায় পরীক্ষায় আটকে যায় ওই আইড্রপ। আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা জানায়, ওই আইড্রপে এমন ব্যাকটিরিয়া রয়েছে, যা থেকে পাকাপাকি ভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে। এমনকি একজনের মৃত্যুও হয়েছে। গ্লোবাল ফার্মা হেলথকেয়ারের তৈরি এজরিকেয়ার টিয়ার আই ড্রপ ব্যবহার করে আমেরিকায় ৫৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget