এক্সপ্লোর

করোনা হল নাতো? ঘরে বসে জানতে কেন্দ্র আনল কোভিড-১৯ ট্র্যাকার অ্যাপ, দেখুন ডাউনলোডের লিঙ্ক

করোনা কবচ আপনাকে বুঝতে সাহায্য করবে, করোনা আক্রান্ত কারও সঙ্গে জেনে বা না জেনে আপনার সাক্ষাৎ হয়েছে কিনা।

নয়াদিল্লি: সর্দি, কাশি, ঘুসঘুসে জ্বর হলেই করোনা সন্দেহে আর বেলেঘাটা আইডি ছুটতে হবে না। ঘরে বসেই করোনা হল কিনা জানতে মোবাইলে ডাউনলোড করুন করোনা কবচ অ্যাপ। এ ব্যাপারে যাবতীয় সংশয় দূর করতে এই অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্র। অ্যাপটি তৈরি করেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। নীতি আয়োগের এই অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আর অ্যাপল ব্যবহারকারীদের জন্য শিগগিরই আসছে এই অ্যাপের আইওএস ভার্সন। করোনা কবচ আপনাকে বুঝতে সাহায্য করবে, করোনা আক্রান্ত কারও সঙ্গে জেনে বা না জেনে আপনার সাক্ষাৎ হয়েছে কিনা। সন্দেহ সত্যি হয়েছে বুঝলে নিজে থেকে কোয়ারান্টাইনেও যেতে পারবেন। তবে যে ব্যক্তির সংসর্গে আসার ফলে আপনার করোনা সংক্রমণ হয়েছে বলে সন্দেহ, তার নাম বা পরিচয় এইঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন না আপনি। দেখে নিন করোনা কবচের নানা খুঁটিনাটি ১. কোনও করোনা আক্রান্তের কাছাকাছি এলে আপনাকে সতর্ক করবে। ২. ব্যবহারকারীর লোকেশন বুঝে জানিয়ে দেবে সেই এলাকায় করোনাভাইরাস কতটা ছড়িয়েছে। ৩. যদি কেউ করোনা আক্রান্তের অত্যন্ত নিকটে আসেন সে ব্যাপারে নোটিফিকেশন আসবে। এই অ্যাপের বিশেষ কিছু রং আছে যা সময়ে সময়ে বদলে যাবে। যদি রং সবুজ থাকে, তবে আপনি কখনও কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে আসেননি। হলুদ হলে আপনি করোনা আক্রান্তের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন। আর যদি লাল হয়, তবে আপনি করোনা পজিটিভ। যদি করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতাল থেকে বার হওয়ার চেষ্টা করেন, তবে সে ব্যাপারে নোটিফিকেশন যাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। ওটিপি-রেজিস্ট্রেশনের মাধ্যমেই এই করোনা কবচ অ্যাপে নিজেকে নথিবদ্ধ করা সম্ভব। নাম, ঠিকানা কিছুই শেয়ার করতে হবে না। Click Here to get the direct link to download the Corona Kavach app

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Cockroach Janta Party: ‘তেরঙ্গা ওড়ানো অপরাধ নয়’, মতবিরোধের তত্ত্ব উড়িয়ে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী
‘তেরঙ্গা ওড়ানো অপরাধ নয়’, মতবিরোধের তত্ত্ব উড়িয়ে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget