এক্সপ্লোর

এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করবে কেন্দ্র, জারি করল নিলাম সংক্রান্ত দরপত্র

২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিলগ্নীকরণের প্রস্তাব দেয়, সংস্থার ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণও তুলে দিতে চায় বেসরকারি সংস্থার হাতে। কিন্তু তখন দেশের এই প্রধান উড়ান সংস্থার কোনও আগ্রহী ক্রেতা জোটেনি।

নয়াদিল্লি: ঋণের ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র। এ জন্য আজ তারা নিলাম সংক্রান্ত প্রাথমিক দরপত্র প্রকাশ করল। আগ্রহীদের ১৭ মার্চের মধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিতে হবে। ৩১ মার্চ জানানো হবে সফল আবেদনকারীদের নাম। কৌশলগত বিলগ্নীকরণের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া সস্তার উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেরও ১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে। ৫০ শতাংশ শেয়ার বিক্রি হবে এয়ার ইন্ডিয়া ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের জয়েন্ট ভেঞ্চার এআইএসএটিএস-এর। যে বিনিয়োগকারী এয়ার ইন্ডিয়া কিনে নেবেন স্বাভাবিকভাবেই সংস্থার যাবতীয় নিয়ন্ত্রণ তাঁর হাতে চলে যাবে। ২ বছরেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বার এয়ার ইন্ডিয়ার শেয়ার বিক্রির চেষ্টা করল কেন্দ্র। এআইএসএটিএস ছাড়া এয়ার ইন্ডিয়ার হাতে রয়েছে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস, এয়ারলাইন অ্যালায়েড সার্ভিসেস ও হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই সংস্থাগুলি পৃথক একটি সংস্থা এয়ার ইন্ডিয়া অ্যাসেটস হোল্ডিং লিমিটেড বা এআইএএইচএল-এর হাতে তুলে দেওয়া হচ্ছে, নিলামের বাইরেই থাকবে এগুলি। এছাড়া বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ঘাড়ে যে ২৩,২৮৬.৫ কোটি টাকার ঋণ রয়েছে, বিলগ্নীকরণের পরেও তা থেকে যাবে, তখন তা বর্তাবে এআইএএইচএল-এর ওপর। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিলগ্নীকরণের প্রস্তাব দেয়, সংস্থার ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণও তুলে দিতে চায় বেসরকারি সংস্থার হাতে। কিন্তু তখন দেশের এই প্রধান উড়ান সংস্থার কোনও আগ্রহী ক্রেতা জোটেনি।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Diwali Rocket Ban : দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget