এক্সপ্লোর

Ram Rahim Out on Parole: ফের প্যারোলে বেরিয়ে এলেন গুরমীত রাম রহিম, এই নিয়ে ১৬ বার, ধর্ষণের মামলায় ২০ বছরের সাজা হয়েছে

Gurmeet Ram Rahim Singh: ধর্ষণের মামলায় জেল খাটছেন। তার পরও বার বার প্যারোল। ফের বেরিয়ে এলেন রান রহিম।

চণ্ডীগড়: ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত, ‘ডেরা সাচা সওদা’ প্রধান গুরমীত রাম রহিম সিংহ ফের জেলের বাইরে বেরিয়ে এলেন। আবারও ৩০ দিনের প্যারোল পেলেন তিনি। ২০১৭ সালে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন রাম রহিম। সেই থেকে এখনও পর্যন্ত এ নিয়ে ১৬বার প্যারোলে জেলের বাইরে থাকার অনুমতি পেলেন তিনি। (Gurmeet Ram Rahim Singh)

দুই মহিলা শিষ্যকে ধর্ষণ করেন রাম রহিম। সেই মামলায় দোষী সাব্যস্ত হলে, ২০ বছরের সাজা হয় তাঁর। তবে গত কয়েক বছরে বার বার প্যারোলে বেরিয়ে এসেছেন তিনি। প্যারোল মঞ্জুর হওয়ার পর মঙ্গলবারই রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে আসেন রাম রহিম। সিরসায় ‘ডেরা সাচা সওদা’র সদর দফতরেই তিনি থাকবেন বলে জানা যাচ্ছে। (Ram Rahim Out on Parole)

আরও পড়ুন: রাহুল গাঁধীর নাগরিকত্ব বাতিলের দাবি, দাবি সাংসদ পদও খারিজেরও, পিটিশন জমা পড়ল

রাম রহিমের আইনজীবী জিতেন্দ্র খুরানা জানিয়েছেন, আজই প্যারোলের আবেদন মঞ্জুর হয়েছে। হরিয়ানা সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্যারোল মঞ্জুর করেছে তাঁর। হরিয়ানা পুলিশের ডিজি অজয় সিঙ্ঘস জানান, বিষয়টি জেল কর্তৃপক্ষ এবং কারা বিভাগের আওতায় পড়ে। 

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেই প্যারোলে বেরিয়ে এসেছিলেন রাম রহিম। ২০২৫ সালের অগাস্ট মাসে ৪০ দিনের প্যারোলে বেরিয়ে আসেন তিনি। ওই বছর এপ্রিল মাসে ২১ দিন জেলের বাইরে ছিলেন প্যারোলে। ২০২৫ সালের জানুয়ারি মাসে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ৩০ দিনের প্যারোল পেয়েছিলেন।

আরও পড়ুন: দুরন্ত গতিতে ছুটে এসে ধাক্কা মারল ট্রেন, রেললাইন থেকে দূরে ছিটকে পড়ল স্কুলবাস, অনেকের মৃত্যুর আশঙ্কা

২০২৪ সালের অক্টোবর মাসে ২০ দিনের প্যারোলে জেল থেকে বেরিয়ে আসেন রাম রহিম, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে। ওই বছর অগাস্ট মাসে ফের ২১ দিনের প্যারোল পান। পঞ্জাব বিধানসভা নির্বাচনের দু’সপ্তাহ আগে, তিন সপ্তাহের প্যারোলে বেরিয়ে আসেন রাম রহিম।

হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান এবং অন্যান্য রাজ্যে রাম রহিমের অনুগামীরা রয়েছেন। হরিয়ানার সিরসা, ফতেবাদ, কুরুক্ষেত্র, কাটিহাল, হিসারে ‘ডেরা সাচা সওদা’র প্রভাব বেশ মজবুত। রাম রহিমকে বার বার প্যারোল দেওয়া নিয়ে রাজনৈতিক তরজা চরমে। শিরোমণি অকালি দল রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে। দেশের বিচারব্যবস্থার দিকে আঙুল তুলেছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। সাধারণ নাগরিক এবং প্রভাবশালীদের ক্ষেত্রে আইনও পৃথক বলে অভিযোগ করেছেন পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিংহ মজিথা। পঞ্জাবে ‘ডেরা সাচা সওদা’র বিরুদ্ধে থাকা অভিযোগগুলি গুরুত্ব পায়নি বলেও অভিযোগ করেছেন তিনি। এভাবে চললে দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের আর বিশ্বাস থাকবে না বলে মত তাঁর।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget