এক্সপ্লোর

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক, মেরে পুঁতে দিয়ে থানায় ডায়েরি, আরও এক হাড়হিম করা হত্যাকাণ্ড

প্রেমিকের সঙ্গে মায়ের ঘনিষ্ঠ ভিডিও দেখে ফেলে মেয়ে, তারপর ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। নৃশংসতা মনে করাচ্ছে মেরঠের ঘটনা।

রাজা রঘুবংশীর ঘটনা কেউ ভোলেনি। মধুচন্দ্রিমায় গিয়ে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে হত্যা করার অভিযোগে গ্রেফতার হয় সোনম রঘুবংশী। তারও আগে এই বছরই উত্তর প্রদেশের মেরঠে এক হাড়হিম করা ঘটনা সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন করে তাঁর দেহ ১৫ টুকরো করে  সিমেন্টের ড্রামে পরে রেখেছিল স্ত্রী।   মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডও শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেয়। আর এবার হাড়হিম করা ঘটনা গুরুগ্রামে।

গুরুগ্রামের একটি গ্রামে এক মহিলা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। সন্দেহ, ওই মহিলা , তাঁর প্রেমিক  এবং আরও তিনজন সঙ্গে মিলে মহিলার স্বামীর খুন করে। তারপর দেহটি লুকিয়ে রাখে। বিহারের নওয়াদার বাসিন্দা ছিলেন ছিলেন মহিলার স্বামী। বয়স ছিল মাত্র ৩৭। পুলিশ এই ঘটনায় বিক্রমের স্ত্রী সোনি (৩৫) এবং তাঁর 'প্রেমিক' রবীন্দ্র (৩৪) সহ মোট ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। পিটিআই সূত্রে খবর, গত ২৬ জুলাই খুনটি করা হয়। তারপর অভিযুক্ত স্ত্রীই ২৮ জুলাই স্বামীর নিখোঁজ হওয়ার ডায়েরি করে। 

পুলিশি তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের সন্দেহ, সোনি এবং রবীন্দ্রর মধ্যে প্রায় এক বছর ধরে সম্পর্ক ছিল। একদিন সোনির মেয়ে রবীন্দ্রর ফোনে আপত্তিকর ভিডিও দেখে তার বাবাকে জানায়। জানাজানি হয়ে গেলে সোনি ও তার কথিত প্রেমিক মিলে বিক্রমকে খুন করার ষড়যন্ত্র করে ফেলে। খুনের পর কীভাবে দেহ লোকালে পুলিশ ঘুণাক্ষরেও টের পাবে বা, তা ইন্টারনেট এবং ইউটিউবে সার্চও করে তারা।

পুলিশ সূত্রে দাবি, গত ২৬ জুলাই রবীন্দ্র এবং ১৯-২০ বছরের, মনীষ  এবং ফরিয়াদকে নিয়ে খুনের পরিকল্পনা করে। বাড়ি ফেরার সময় বিক্রমকে গাড়িতে তুলে নিয়ে যায় । তারপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর দেহটি মহম্মদপুর ঝারসা গ্রামে রবীন্দ্রর কাকা সন্তারপালের সাহায্যে পুঁতে দেওয়া হয়। দেহটি ফেলার জন্য আগে থেকেই  গর্ত খোঁড়া হয়েছিল। গর্তটি খুঁড়েছিলেন রবীন্দ্রর কাকাই। সব কাজ প্ল্যানমাফিক হয়ে গেলে, ২৮ জুলাই বিক্রমের স্ত্রী সোনি  শিল্প বিহার থানায় স্বামীর নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করে। 

ঘটনার তদন্তে নেমে বিভিন্ন তথ্য ও জিজ্ঞাসাবাদের পর বিষয়টি এক্কেবারে স্পষ্ট হয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে রবীন্দ্র পুরো ঘটনাটি স্বীকার করে নেয়। এরপর রবীন্দ্রর দুই সহযোগী মনীষ ও ফরিয়াদকেও  গ্রেফতার করে পুলিশ। শনিবার সান্তারপালকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

অন্যদিকে, সোনিকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় সোনি স্বীকার করেছেন খুনের পরিকল্পনায় যুক্ত থাকার কথা। মেনে নিয়েছেন রবীন্দ্রর সঙ্গে সম্পর্কের কথাও। 

সেরা শিরোনাম

BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?

ভিডিও

Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget