এক্সপ্লোর

এখনও জীবিত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের ১জন! নকল রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে আটক

ডিএনএ স্যাম্পেল ম্যাচ করায় সরকারি চাকরি পান অমৃতাভর বোন।

কলকাতা: 'মৃত' সেজে হাতিয়েছিল সরকারি টাকা, বোন পেয়েছিলেন সরকারি চাকরিও। এমনই অভিযোগ উঠল জোড়াবাগানের এক পরিবারের বিরুদ্ধে। ২০১০-এ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন জীবিত! ডিএনএ-র নকল রিপোর্ট জমা দিয়ে প্রতারণার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ঘটনায় সিবিআই-এর হাতে আটক অভিযুক্ত অমৃতাভ চৌধুরী ও তাঁর বাবা।

জানা গিয়েছে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের তালিকায় নাম ছিল অমৃতাভ চৌধুরীর। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সরকার। ছেলের মৃত্যুর ভুয়ো রিপোর্ট দেখিয়ে সরকারের কাছ থেকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন অমৃতাভর বাবা মিহির ও মা অর্চনা।  ডিএনএ স্যাম্পেল ম্যাচ করায় সরকারি চাকরি পান অমৃতাভর বোন। সূত্রের খবর, বিমা সংস্থার এজেন্টও জড়িত রয়েছেন এই চক্রান্তে। মৃত দেখিয়ে জীবনবিমার টাকাও নিয়েছেন অমৃতাভ। 

২০১০ সালের ২৭ মে গভীর রাত, ঝাড়গ্রামের সর্ডিহার রাজাবাঁধ এলাকায় লাইনচ্যুত হয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় মুম্বইগামী আপ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ওই সময়ে ডাউন লাইনে উল্টোদিক থেকে আসা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে হয় এক্সপ্রেস ট্রেনটির। 

ঘটনায় শতাধিক যাত্রী আহত হন। মৃত্যু হয় জ্ঞানেশ্বরীর ১৪৮ জন যাত্রীর। আর সেই তালিকাতেই নাম ছিল অমৃতাভর। মালগাড়ির চালকও নিহত হন। অভিযোগ, মাওবাদীদের মদতপুষ্ট জ‌নসাধারণের কমিটির সদস্যরা আপ লাইনের প্যানড্রোল ক্লিপ ও ফিসপ্লেট খুলে দেওয়াতেই এই দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস।

দুর্ঘটনায় মৃতদের পরিজনদের চাকরির আশ্বাস দিয়েছিল রেল। জানানো হয়েছিল চাকরির জন্য মৃত্যুর শংসাপত্র–সহ আবেদন করতে হবে। সেই মতোই আবেদন করে অমৃতাভ চৌধুরীর পরিবার। পাশাপাশি ডিএনএ রিপোর্ট মিলবে এমন একজনকে চাকরিও দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারের তরফে। 

উল্লেখ্য গত শুক্রবার জোড়াবাগানের বাড়ি থেকে অমৃতাভকে আটক করেছে সিবিআই। জেরায় তিনি জানিয়েছেন, মৃত ব্যক্তি আর তিনি এক নন, তালিকায় রয়েছে আরও অনেকেই। অন্যদিকে অমৃতাভর বাবা স্বীকার করেছেন, ধৃত ব্যক্তিই তাঁর ছেলে। অমৃতাভর পরিচয় নিয়ে নিশ্চিত হওয়ার পরই তাঁকে গ্রেফতার করবে সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget