এক্সপ্লোর

Haridwar Temple Stamped: রবিবার ছুটির দিন মন্দিরে পুজো দেওয়ার ভিড়, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৭, আহত বহু

Haridwar Mansa Devi Mandir: রবিবার ছুটির দিন মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তদের ভিড় ছিল। ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।

Haridwar Temple Stamped: হরিদ্বারে মনসা দেবী মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৭। ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু, আহত আরও অনেকে। রবিবার ছুটির দিন মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তদের ভিড় ছিল। ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। মৃত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৫৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে। 

বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার গুজবে হুড়োহুড়ি হয়ে পড়ে যায় মন্দিরে পুজো দিতে আসা পূণ্যার্থীদের মধ্যে। তার জেরেই ঘটেছে এই ভয়ানক দুর্ঘটনা। এমনটাই জানিয়েছেন জেলাশাসক। ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা যাচ্ছে, মূল মন্দিরে যাওয়ার সিঁড়িতে এই পদপিষ্টর ঘটনা ঘটেছে। গুজব রটে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। কারেন্টের শক খাওয়ার আতঙ্কে হুড়োহুড়ো পড়ে যায় আগত লোকজনের মধ্যে। তারপরই ঘটে বিপত্তি। 

গাড়োয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, পদপিষ্টর দুর্ঘটনা ঘটার আগে প্রচুর লোক ছিলেন মন্দির চত্বরে। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির চত্বরেই বেশ কিছু দর্শনার্থীর চিকিৎসা শুরু করা হয়েছে। উত্তরাখণ্ড পুলিশের স্টেট ডিজাস্টার রেসপন্স টিম এবং স্থানীয় পুলিশ একসঙ্গে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হরিদ্বার পুলিশের সিনিয়র এসপি প্রেমেন্দ্র সিং দোবাল ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রায় ৩৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। নিহদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমও- র তরফে পোস্ট করে জানানো হয়েছে শোকবার্তা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা ঘটনার দিকে নজর রেখেছেন তিনি। স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget