এক্সপ্লোর

Rahul Gandhi : অনলাইনে অর্ডার, রাহুল গান্ধীর দিল্লির ঠিকানায় জিলাপি পাঠাল হরিয়ানা বিজেপি ; বির্তকের সূত্রপাত কীভাবে ?

BJP News: হিন্দি বলয়ের হরিয়ানায় অব্য়াহত বিজেপির জয়জয়কার। ২০১৪, ২০১৯-এর পর ২০২৪। লাগাতার তৃতীয়বার বিধানসভা ভোটে জিতে, হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে বিজেপি।

নয়াদিল্লি : টানা তৃতীয়বার ক্ষমতায় প্রত্যাবর্তন হরিয়ানায়। উচ্ছ্বাসে মেতেছে বিজেপি। একাধিক এক্সটি পোলকে মিথ্যা প্রমাণিত করে ক্ষমতায় ফিরে এবার রাহুল গান্ধীকে জিলাপি পাঠাল গেরুয়া শিবির। কংগ্রেস সাংসদের দিল্লির অফিসের ঠিকানায় এক কিলোগ্রাম জিলাপি পাঠানো হয়েছে। পরাজিত প্রতিদ্বন্দ্বীর প্রতি এই ইঙ্গিত যদিও বন্ধুত্ব বা সৌজন্যের নয়। বরঞ্চ হরিয়ানার গোহানা থেকে কংগ্রেস সাংসদের করা জিলাপি-মন্তব্যের পাল্টা খোঁচা এটা, এমনই মনে করছে রাজনৈতিক মহল।

এক্স হ্যান্ডেলে বিজেপির তরফে লেখা হয়েছে, "হরিয়ানা বিজেপির সব কর্মীর পক্ষ থেকে, রাহুল গান্ধীর বাড়িতে জিলাপি পাঠানো হয়েছে।" এর সঙ্গে দিল্লির একটি মিষ্টি ও চাট শপ থেকে ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে করা অর্ডারের স্ক্রিনশট পোস্টে দেওয়া হয়েছে। ডেলাভারির ঠিকানা দেওয়া হয়েছে- কংগ্রেসের সদর দফতর দিল্লির ২৪ আকবর রোডে।

কিন্তু, কেন জিলাপি ?

ভোটের প্রচারে গিয়ে রাহুল কর্মসংস্থান ও রাজস্ব তৈরির জন্য এলাকায় ব্যাপকভাবে তৈরি ও সারা দেশে বিক্রি করার পাশাপাশি জিলাপি রফতানির কথা বলেছিলেন। তিনি দাবি করেন, কেন্দ্রের জিএসটি লাগুর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জিলাপি বিক্রেতারা। 

তাঁর এই মন্তব্যের পর আক্রমণ শানাতে ভোলেনি বিজেপি। বিজেপি নেতারা বলেন, কীভাবে মিষ্টির এই পদ তৈরি করা হয় তা জানেনই না রাহুল। প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, "আমিও গোহানার জিলাপি পছন্দ করি। কিন্তু, কীভাবে এই মিষ্টি তৈরি এবং বিক্রি হয় তা জানতে হবে।" এমনকী তিনি এও বলেন, "রাহুল তাঁর হোমওয়ার্ক ঠিক করে করেননি।"

হরিয়ানায় গেরুয়া শিবিরের জয়জয়কার-

হিন্দি বলয়ের হরিয়ানায় অব্য়াহত বিজেপির জয়জয়কার। ২০১৪, ২০১৯-এর পর ২০২৪। লাগাতার তৃতীয়বার বিধানসভা ভোটে জিতে, হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। প্রতিষ্ঠান বিরোধিতা, কৃষক অসন্তোষ, কুস্তিগিরদের আন্দোলন কোনও কিছুরই প্রভাব পড়ল না ভোটে। 

হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের মধ্য়ে ৪৮টিতে জিতেছে বিজেপি। কংগ্রেস-সিপিএম জোট পেয়েছে ৩৭টি আসন। ওমপ্রকাশ চৌটালার INLD এবং মায়াবতীর BSP-র জোট পেয়েছে ২টি আসন। ৩টি আসনে জিতেছে অন্য়ান্য় দল। 

মঙ্গলবার সকালে ভোট গণনা শুরুর পর ছবিটা ছিল অন্য়রকম। প্রাথমিক প্রবণতায় বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে যায় কংগ্রেস। একটা সময় তো কংগ্রেসের সদর দফতরের সামনে, ঢাক বাজিয়ে, লাডডু বিলি করে উৎসব শুরু হয়ে যায়। কিনতু, একটু পরেই খেলা ঘুরতে শুরু করে। ঘুরে দাঁড়ায় বিজেপি। কিছুক্ষণের মধ্য়েই কংগ্রেসকে পিছনে ফেলে ম্য়াজিক ফিগার পেরিয়ে যায় তারা। 

হরিয়ানায় বিজেপির জয়ের পর এক্স হ্য়ান্ডলে নরেন্দ্র মোদি লিখেছেন, হরিয়ানাকে হৃদয় থেকে ধন্য়বাদ। বিজেপিকে ফের একবার একক সংখ্য়াগরিষ্ঠতা দেওয়ার জন্য় হরিয়ানার জনশক্তিকে প্রণাম জানাই। এটা উন্নয়ন এবং সুশাসনের রাজনীতির জয়। আমি সেখানকার মানুষকে আশ্বস্ত করতে চাই, তাঁদের আশা পূরণে আমরা কোনও খামতি রাখব না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget