এক্সপ্লোর

ধনী ব্যবসায়ীদের ‘লাউডস্পিকার’! রাহুলের কটাক্ষ মোদিকে

বিজেপি, আরএসএসকে নিশানা করে ব্রিটিশদের মতো তারাও জাতপাত, ধর্ম ও অঞ্চলের ভিত্তিতে দেশ, দেশের মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছে বলে অভিযোগ করেন রাহুল, দাবি করেন, অন্যদিকে কংগ্রেস মানুষকে একজোট করেছে।

হরিয়ানা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধনী ব্যবসায়ীদের ‘লাউডস্পিকার’ বলে কটাক্ষ করলেন রাহুল গাঁধী। হরিয়ানার নুহ-তে ২১ অক্টোবরের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর সমর্থনে এক জনসভায় রাহুল অভিযোগ করেন, মোদি নিজের বড়লোক বন্ধুদের দেওয়ার জন্য গরিবের পকেটের পয়সা কেড়ে নিচ্ছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি মোদির পাশাপাশি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারকেও কাঠগড়ায় তুলে দাবি করেন, এই দুই নেতা গরিবের ব্যাপারে কথা বলেন না। রাহুল বলেন, অম্বানি, আদানির লাউডস্পিকার নরেন্দ্র মোদি, সারাদিন শুধুই ওদের কথা বলেন। মোদি, খট্টার আপনাদের টাকা নিয়ে নিচ্ছেন, তুলে দিচ্ছেন ওদের ১৫ ধনী বন্ধুকে। ওঁরা সত্যিই দেশপ্রেমিক হলে কেন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে ওদের ধনী বন্ধুদের কাছে বেচে দিচ্ছেন, প্রশ্ন তোলেন রাহুল। বিজেপি, আরএসএসকে নিশানা করে ব্রিটিশদের মতো তারাও জাতপাত, ধর্ম ও অঞ্চলের ভিত্তিতে দেশ, দেশের মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছে বলে অভিযোগ করেন রাহুল, দাবি করেন, অন্যদিকে কংগ্রেস মানুষকে একজোট করেছে। মোদি গরিবের টাকা কেড়ে ধনী ব্যবসায়ীদের দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন রাহুল। বলেন, অর্থনীতিকে ধাক্কা দিয়ে সচল করতে হলে গরিব, কৃষকের পকেটে টাকা দেওয়া প্রয়োজন। লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের প্রস্তাবিত ‘ন্যয় প্রকল্প’ সেই লক্ষ্যেই একটি পদক্ষেপ বলেও সওয়াল করেন রাহুল। জনসভায় রাহুল বলেন, শুধু ট্রাম্প, অম্বানির সঙ্গে দেখা গেলেও আপনারা কখনই মোদিকে কৃষকদের সঙ্গে দেখতে পাবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget