এক্সপ্লোর

দিনে কতটা করে নুন খাবেন, কীভাবে খাবেন? জেনে নিন

রান্না করা খাবারে নুন ছিটিয়ে খাওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর। আলাদা করে মেশানো ওই নুন সহজে হজম হয় না, ফলে পেটের সমস্যা হতে পারে।

কলকাতা: রান্না করতে হলে নুন তো লাগবেই। কিন্তু বেশি নুন খাবারের স্বাদ যেমন নষ্ট করে, তেমনই আপনার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। দেখে নিন, ঠিক কতটা নুন প্রতিদিন খাওয়া জরুরি। নুন শুধু রান্নার স্বাদই বাড়ায় না, শরীরের পক্ষেও অত্যন্ত উপযোগী। নুনে কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ থাকে যা শরীরে ইলেক্ট্রোলাইটস হিসেবে কাজ করে। এটি আপনার স্নায়ুতন্ত্র, মাংসপেশীর কাজ ও শরীরে তরলের মাত্রা ঠিক রাখে। কিন্তু নুন বেশি খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে, হতে পারে হার্টের রোগও। তাই খাবারে নুন মেশান ঠিকই কিন্তু বুঝে সুঝে। তা বলে আবার অসুস্থ হওয়ার ভয়ে নুন খাওয়া একেবারে কমিয়ে দেবেন না। যতক্ষণ না চিকিৎসক আপনাকে নুন খাওয়া কমাতে বলছেন, ততক্ষণ কোনও ভয় নেই। তবে অনেকেরই ধারণা, নুন অত্যন্ত অস্বাস্থ্যকর। তাঁরা জানেন না, শরীরে নুন অর্থাৎ সোডিয়াম কমে গেলে নানারকম সমস্যা হতে পারে। ক্ষুদ্রান্ত্র, মাংসপেশীর সমস্যা, পেটের গোলমাল, বমি ও হার্ট ফেলিওরের মত অসুস্থতা অসম্ভব নয়। এমনকী আপনার মস্তিষ্কের কার্যকলাপেও সোডিয়ামের কমে যাওয়া প্রভাব ফেলতে পারে। আবার শরীরে যদি নুন বেশি যায় তবে অস্টিওপোরোসিস, কিডনির সমস্যা ও রক্তচাপ বাড়তে পারে। আর রক্তচাপ থেকে শুরু হয় হৃদযন্ত্রের সমস্যা। এখন বাজারে নানা ধরনের নুন পাওয়া যায়, যেমন টেবল সল্ট, কোশের সল্ট, সি সল্ট, পিঙ্ক হিমালয়ান সল্ট ইত্যাদি। রান্নার জন্য মূলত ব্যবহার হয় টেবল সল্ট। এই নুনে আয়োডিন ভরপুর। তবে পুষ্টির কথা ভাবলে সব থেকে ভাল সি সল্ট ও হিমালয়ান সল্ট। তবে তার মানে এই নয়, এই নুন ইচ্ছেমত খেতে পারেন।  যে নুনই খান, সবেতেই সোডিয়াম রয়েছে, তাই সোডিয়ামের মাত্রা নিয়ে একটু সাবধান হন। রান্না করা খাবারে নুন ছিটিয়ে খাওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর। আলাদা করে মেশানো ওই নুন সহজে হজম হয় না, ফলে পেটের সমস্যা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রাপ্তবয়স্করা প্রতি দিন ৫ গ্রাম পর্যন্ত নুন খেতে পারেন। ২-১৫ বছরের ছেলেমেয়েদের শরীরে নুনের মাত্রা তাদের শারীরিক  প্রয়োজনের ওপর নির্ভর করে। প্রতিদিনের নুনে আয়োডিন থাকা অবশ্যই উচিত, তা মস্তিষ্কের বিকাশ ঘটায়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget