এক্সপ্লোর

US Tariff : ট্রাম্প-প্রশাসনের কাছ থেকে আরও একদফা শুল্ক-চাপের মুখে পড়তে পারে ভারত, কারণ কী ?

India-US Trade : শিল্প খাতে ভর্তুকি নিয়ে  মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাসব্যাপী তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ।

নয়াদিল্লি : আমেরিকার কাছ থেকে আরও এক দফা শুল্ক-চাপের মুখে পড়তে পারে ভারত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন সব দেশের উপর উচ্চ শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ভর্তুকি ও অন্যান্য সরকারি সহায়তার মাধ্যমে নিজেদের অভ্যন্তরীণ শিল্পকে সমর্থন জোগাচ্ছে। এমনই রিপোর্ট প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রস্তাবিত শুল্ক পদক্ষেপের আওতায় চিন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি প্রধান অর্থনীতি অন্তর্ভুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। শিল্প খাতে ভর্তুকি নিয়ে  মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাসব্যাপী তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। ওয়াশিংটনের যুক্তি হল, এই ভর্তুকি বিদেশি উৎপাদকদের আমেরিকান কোম্পানিগুলির তুলনায় অন্যায্য সুবিধা দেয়, কারণ এর ফলে তারা কম খরচে পণ্য উৎপাদন করতে পারে এবং আন্তর্জাতিক বাজারগুলিতে সেই পণ্য ছড়িয়ে দিতে পারে।

আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই তদন্তের ফলাফল ঘোষণা করতে পারেন বলে এই পরিকল্পনার বিষয়ে অবগতরা 'দ্য জার্নাল'-কে জানিয়েছেন। তবে তাঁরা এও জানিয়েছেন যে, এই সময়সূচি পরিবর্তিতও হতে পারে। 

এই ঘটনাপ্রবাহের সময়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ নয়াদিল্লি ও ওয়াশিংটন এখনও তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের একটি রায়ের পর মার্কিন শুল্ক নীতিতে পরিবর্তনের কারণে এই চুক্তিটি বিলম্বিত হচ্ছে।

সোজা কথা বলতে হলে, মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা, ভর্তুকি, আর্থিক সহায়তা এবং অন্যান্য নীতিগত সমর্থনের কারণে বিদেশি উৎপাদকরা কম খরচে পণ্য উৎপাদন করতে পারে। এরপর এই কোম্পানিগুলি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে তাদের পণ্য বিক্রি করতে সক্ষম হয়, যার ফলে আমেরিকান উৎপাদকদের পক্ষে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ে। ট্রাম্প প্রশাসনের দাবি, এটি মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলির জন্য একটি অসম প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে এবং অভ্যন্তরীণ উৎপাদন খাতকে দুর্বল করে দেয়।

এই তদন্তের আওতায় রয়েছে চিন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৪টি দেশ। প্রত্যাশিত এই ঘোষণার ফলে উল্লেখিত অর্থনীতিগুলি থেকে আসা পণ্যের উপর আমদানি শুল্ক বাড়তে পারে, যা বিভিন্ন শিল্পখাতকে প্রভাবিত করার সম্ভাবনা রাখে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত শুল্ক টার্গেটেড অর্থনীতিগুলি থেকে রফতানিকৃত অধিকাংশ পণ্যের ওপর প্রযোজ্য হবে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু শিল্পপণ্য সম্ভবত এর আওতামুক্ত থাকবে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

US Tariff : ট্রাম্প-প্রশাসনের কাছ থেকে আরও একদফা শুল্ক-চাপের মুখে পড়তে পারে ভারত, কারণ কী ?
ট্রাম্প-প্রশাসনের কাছ থেকে আরও একদফা শুল্ক-চাপের মুখে পড়তে পারে ভারত, কারণ কী ?
Kalker Rashifal : কাল এই রাশি দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধানের পথ পেতে পারেন, পরিবারে শুভ ঘটনা
কাল এই রাশি দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধানের পথ পেতে পারেন, পরিবারে শুভ ঘটনা
Kalker Rashifal : কাল দুঃখের খবর পেতে পারেন এই রাশির জাতকরা, বড় ধরনের ক্ষতির আশঙ্কা
কাল দুঃখের খবর পেতে পারেন এই রাশির জাতকরা, বড় ধরনের ক্ষতির আশঙ্কা
24 November Astrlogy : রাস পূর্ণিমাতেই আসবে অর্থ - ধনরাশি, সংসারে অগাধ সুখ, কোন কোন রাশির ভাগ্যে শুভ যোগ?
রাস পূর্ণিমাতেই আসবে অর্থ - ধনরাশি, সংসারে অগাধ সুখ, কোন কোন রাশির ভাগ্যে শুভ যোগ?
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget