এক্সপ্লোর

Viral Video: পাহাড়ের গায়ে গোঁত্তা খেয়ে চরকি পাক, অবতরণের মুখে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃতদেহ নিয়ে উড়েছিল

Helicopter Crash in Nepal: নেপালে ভেঙে পড়েছে Air Dynasty-র হেলিকপ্টারটি।

নয়াদিল্লি: মাত্র কয়েক ইঞ্চির জন্য মাটি ছোঁয়া হল না। এদিক ওদিক, উল্টোল প্রথমে। শেষ পর্যন্ত ভেঙেই পড়ল একটি হেলিকপ্টার। মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটল। ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেভাবে আছড়ে পড়ে হেলিকপ্টারটি, তা দেখে চমকে উঠেছেন অনেকেই। (Helicopter Crash in Nepal)

নেপালে ভেঙে পড়েছে Air Dynasty-র হেলিকপ্টারটি। বুধবার কাঠমান্ডু থেকে খোটাং যাওয়ার পথে বিপত্তি দেখা দেয়। পার্বত্য এলাকায়, একটি খামারে অবতরণের সময় বালাবেসীতে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। হেলিকপ্টারে সওয়ার ছিলেন যাঁরা, তাঁরা জীবিতই রয়েছেন। আহত হয়েছেন এক ব্যক্তি। পায়ে চোট পেয়েছেন তিনি। (Viral Video)

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, পার্বত্য এলাকায় অবতরণের চেষ্টা করছে হেলিকপ্টারটি। মাটি থেকে কয়েক ইঞ্চি উপরেই অবস্থান করছিল। সেই সময় আচমকাই টাল খায় হেলিকপ্টারটি। এর পর, এদিক ওদিক উল্টে পাল্টে আছাড় খায়। শেষ পর্যন্ত পাহাড়ের গায়ে ঘষা খায় হেলিকপ্টারের লেজের অংশ। শেষ পর্যন্ত আছড়ে পড়ে হেলিকপ্টারটি। 

মাটিতে আছড়ে পড়ার পর অবিন্যস্ত অবস্থায় দেখা যায় হেলিকপ্টারটিকে। বিভিন্ন অংশ খুলে বেরিয়ে আসে। আশপাশের মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে। ধ্বংসস্তূপ সরিয়ে ভিতর থেকে উদ্ধার করার চেষ্টা করেন যাত্রীদের। প্রাথমিক তদন্তের পর অনুমান, হাওয়ার দাপটেই ওই অবস্থা হয় হেলিকপ্টারটির। ধুলোর ঝড়ে পাইলটের দেখতে সমস্যা হয় বলেও জানা যাচ্ছে।

নেপালের বেসামরিক বিমান পরিবহণ সংস্থা জানিয়েছে, ওই হেলিকপ্টারে চাপিয়ে একটি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই অবতরণের সময় ভেঙে পড়ে। আহত যাত্রীকে উদ্ধার করে কাঠমান্ডু নিয়ে যায় অন্য একটি হেলিকপ্টার সংস্থা। বাকি যাত্রীরা নিরাপদ রয়েছেন।

খোটাংয়ের জেলা আধিকারিক রেখা কান্দেল বলেন, “খামারে অবতরণের সময় ভেঙে পড়ে হেলিকপ্টারটি। একটি মৃতদেহ কাঠমান্ডু উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। হতাহতের কোনও খবর নেই।” হেলিকপ্টার সংস্থা জানিয়েছে, 9N-AFQ কপ্টারটি ভেঙে পড়েছে। একজন আহত হয়েছেন। পাইলট এবং বাকিরা অক্ষত আছেন। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget