এক্সপ্লোর

Al Qaeda Leader Killed: গুলি-বিস্ফোরণ নয়, জাওয়াহিরি হত্যায় 'নীরব ঘাতক' Hellfire R9X

What is Heallfire R9X: সূর্যোদয়ের তখনও ঘণ্টাখানেক বাকি। বারান্দায় দাঁড়িয়েছিলেন একসময়ের বিশ্বত্রাস জঙ্গিগোষ্ঠী আল-কায়দার প্রধান আয়মান আল-জাওয়াহিরি। তার পর...কোথা থেকে কী হল! নিমেষে 'শেষ' ওসামা বিন লাদেনের পুরনো সঙ্গী।

কাবুল: সূর্যোদয়ের তখনও ঘণ্টাখানেক বাকি। বারান্দায় দাঁড়িয়েছিলেন একসময়ের বিশ্বত্রাস জঙ্গিগোষ্ঠী আল-কায়দার প্রধান আয়মান আল-জাওয়াহিরি (Ayman al-Zawahiri)। তার পর...কোথা থেকে কী হল! নিমেষে 'শেষ' ওসামা বিন লাদেনের পুরনো সঙ্গী। অথচ একটিও বিস্ফোরণ হয়নি, চলেনি গুলিও। তা হলে কী ভাবে মারা গেলেন জাওয়াহিরি? মার্কিন প্রশাসনের মুখে কুলুপ। তবে বিভিন্ন সূত্রে খবর, আল-কায়দা প্রধানকে খুন করতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তার নাম Hellfire R9X। তার আসা-যাওয়া সবটাই নীরবে।

কে তুমি  Hellfire R9X?
আর এক নাম 'নিনজা বম্ব'। সন্ত্রাসবাদী সংগঠনের মাথাদের নিকেশ-অভিযানে যাতে সাধারণ মানুষের রক্তপাত না হয়, সে জন্য 'টার্গেটেড অ্যাসাসিনেশন' করতে ব্যবহার হয় এটি। নানা ধরনের মডেল হয় হেলফায়ার-র। তবে সাধারণ ভাবে ছটি ধারাল ব্লেড থাকে এতে। প্রচণ্ড গতিতে সেটি ঘুরতে ঘুরতে নির্দিষ্ট টার্গটের দিকে ধেয়ে যায়। খুব বড় অঘটন না ঘটলে এতে একমাত্র ওই ব্যক্তিরই দেহ ছিন্নভিন্ন হওয়ার কথা। সিরিয়ার ইদলিবে এই ক্ষেপণাস্ত্রের প্রয়োগে একটি গাড়ির কী দশা হয়েছিল, তা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই গাড়িটি আদৌ হেলফায়ার-র ধাক্কাতেই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, সেটা নিশ্চিত ভাবে বলার উপায় নেই। তবে বিভিন্ন সূত্রে শোনা যায়, পেন্টাগন ও মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র বড় প্রিয় এই অস্ত্র। 

জাওয়াহিরির ক্ষেত্রে যা হয়...
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু জানিয়েছেন, ড্রোন হামলায় মৃত্যু হয়েছে জাওয়াহিরির। যদিও সংবাদংস্থা এএফপি-র দাবি, অপারেশনে ব্যবহার করা হয়   Hellfire R9X। নাম গোপন রাখার শর্তে মার্কিন প্রশাসনের এক আধিকারিককে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে দাবি, ওই ড্রোন থেকে দুদুটি Hellfire R9X ছোড়া হয়েছিল। জাওয়াহিরি তখন বারান্দায় দাঁড়িয়ে। তার পর...
না, কোনও আওয়াজ হয়নি। গুলিও চলেনি। তবে উদ্দেশ্য়সিদ্ধি হয়েছে। অন্তত তেমনই দাবি আমেরিকার। 

আরও পড়ুন:রাজ্যে আক্রান্ত বেড়ে আচমকাই দ্বিগুণ, কোভিডে কোথায় দাঁড়িয়ে মৃত্যু ?

সেরা শিরোনাম

Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget