এক্সপ্লোর

Henley Passport Index 2024: এগিয়ে পাকিস্তান-আফগানিস্তানের চেয়ে, পিছিয়ে চিনের থেকে, পাসপোর্ট সূচকে ভারত কোথায় জানুন

Most Powerful Passport: এবছর যে সূচক প্রকাশিত হয়েছে, তাতে একেবারে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।

নয়াদিল্লি: ভিসা ছাড়া পৃথিবীর ৫৮টি দেশে যেতে পারবেন ভারতীয়রা। Henley Passport Index-এ ভারতের পাসপোর্ট ৮২তম স্থান অধিকার করল। International Air Transport Association (IATA)-র থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে এই সূচক তৈরি হয়। কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী, তা-ও বোঝা যায় এই সূচক থেকেই। এই মুহূর্তে সেনেগল, তাজিকিস্তানের সঙ্গে ৮২তম স্থানে রয়েছে ভারত। (Henley Passport Index 2024)

এবছর যে সূচক প্রকাশিত হয়েছে, তাতে একেবারে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে গন্য হয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। ওই পাসপোর্ট নিয়ে পৃথিবীর ১৯৫টি দেশে বিনা ভিসায় যাতায়াত করা যায়। দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচটি দেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং স্পেন। ১৯২টি দেশে তাদের পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় প্রবেশ করা যায়। (Most Powerful Passport)

তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লাক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সুইডেন। তাদের পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় ১৯১টি দেশে প্রবেশ সম্ভব। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইৎজারল্যান্ড, ব্রিটেন। ১৯০ টি দেশে বিনা ভিসায় প্রবেশের অনুমতি রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে, অস্ট্রেলিয়া, পর্তুগাল। তাদের পাসপোর্ট নিয়ে ১৮৯টি দেশে বিনা ভিসায় প্রবেশ করা যাবে। 

আরও পড়ুন: Mamata Banerjee: প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাতের জন্য সময় চাইল মুখ্যমন্ত্রীর সচিবালয়

ভিসা সূচকে পতন হয়েছে আমেরিকার। তারা অষ্টম স্থানে রয়েছে। তাদের ভিসা নিয়ে ১৮৬টি দেশে বিনা ভিসায় প্রবেশ সম্ভব। ভারতের পড়শি দেশ ভুটান তালিকায় ৮৭তম স্থানে রয়েছে, ৫২টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব।  ৫৪টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব মায়ানমারের পাসপোর্ট নিয়ে। তারা ৯২তম স্থানে রয়েছে। ৯৩তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পাসপোর্টে ৪৪টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব। ৯৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। বিনা ভিসায় ৪০টি দেশে ঢোকা যায় তাদের পাসপোর্ট নিয়ে।

৯৮তম স্থানে রয়েছে নেপাল। ৩৯ দেশ বিনা ভিসায় যাওয়া সম্ভব তাদের পাসপোর্টে। পাকিস্তান ১০০তম, আফগানিস্তান ১০৩তম স্থান রয়েছে। পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ২২ এবং আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ২৬টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব। চিন ৫৯তম স্থানে রয়েছে। তাদের ভিসায় পৃথিবীর ৮৫টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব। প্রায় দু'দশক ধরে Henley Passport Index পৃথিবীর ২২৭টি দেশের বৈশ্বিক স্বাধীনতার উপর নজরদারি চালাচ্ছে। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget