এক্সপ্লোর

Bus Accident : ভয়াবহ দুর্ঘটনা পাহাড়ে, খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস, একের পর এক মৃত্যু

হিমাচলপ্রদেশের চাম্বা য় ভয়াবহ বাস দুর্ঘটনা। ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।


শিমলা : ভয়াবহ ঘটনা। মর্মান্তিক মৃত্যু। বহু ভ্রমণপিপাসুর প্রিয় স্থানে খাদে গড়িয়ে পড়ল বাস। ঘটল একের পর এক মৃত্যু। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে । হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হল শনিবার। মৃতদের মধ্যে রয়েছেন বাসের চালক ও কন্ডাক্টরও। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন । পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে চাম্বা জেলার দেবিকোঠি এলাকার চ্যালুঞ্জ মোড়ের কাছে । বৈরাগড়-তিসা সড়ক দিয়ে যাচ্ছিল বাসটি। শর্মা বাস সার্ভিস নামক এক সংস্থার একটি বাস বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। 

কীভাবে ঘটল দুর্ঘটনা?  

স্থানীয় সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ বৈরাগড় থেকে রওনা দেয় বাসটি। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর চ্যালুঞ্জ মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপর সেটি উল্টে গিয়ে নিচে পড়ে যায়। অনেকটা নিচ দিয়ে যাওয়া একটি রাস্তার উপর পড়ে যায় সেই বাস। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন ছিলেন বাসটিতে । দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয় তখনই।  ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বহুজন। 

ক্ষয়ক্ষতি

ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে মারা যান কয়েক জন। কারও কারও মৃত্যু হয় কিছুটা পড়ে।   মোট ৮ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে প্রশাসনিক সূত্রে। মৃতদের মধ্যে বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন।   ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয় । আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।  দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।  দুর্ঘটনার পর এলাকা থমথমে।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Bus Accident : ভয়াবহ দুর্ঘটনা পাহাড়ে, খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস, একের পর এক মৃত্যু
ভয়াবহ দুর্ঘটনা পাহাড়ে, খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী বাস, একের পর এক মৃত্যু
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget