এক্সপ্লোর

Assam Next CM : অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা

অসমে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্বশর্মা।

গুয়াহাটি : অসমে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্বশর্মা। সেই কারণে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে শীঘ্রই সরকার গড়তে ডাকা হবে। আজ একথা জানান কেন্দ্রীয় পর্যেবক্ষক ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

আজ শর্মার নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রস্তাব সমর্থন করেন রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাস এবং নব নির্বাচিত বিধায়ক নন্দিতা গার্লোসা। যেহেতু আর কোনও নাম ওঠেনি তাই শর্মাকে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। 

তোমর জানিয়েছেন, বিজেপি খুব শীঘ্রই জোটসঙ্গী AGP এবং UPPL-এর সঙ্গে আলোচনায় বসবে। 

এদিকে আজই বৈঠকে বসে AGP-র পরিষদীয় দল। পরে তারা ঘোষণা করে যে, বিজেপির পরিষদীয় দল যে নেতা নির্বাচন করবে তাকে তারা সমর্থন করবে। 

আজই রাজ্যপাল জগদীশ মুখীর কাছে পদত্যাগ করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নিয়মমতো রাজ্যপাল তাঁকে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে বলেন।

প্রসঙ্গত, অসমে দল জয়লাভ করার পর কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী- সোনোয়াল না শর্মা তা নিয়ে টানাপোড়েন চলছিল। সোনোয়ালের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং তিনি উপজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধি। যদিও দলের একাংশ মনে করে, হিমন্ত বিশ্বশর্মার সাংগঠনিক দক্ষতা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা বেশি। তাই তাঁকে মুখ্যমন্ত্রী করা উচিত।

এই পরিস্থিতিতে অসমে নতুন সরকার গঠনের জন্য গত শনিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী তথা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মাকে ডেকে পাঠান দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে বৈঠক হয়। এরপর আজ দলের পরিষদীয় দলের বৈঠকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হয়।

অসমে ১২৬টি আসন রয়েছে। এবার এখানে বিজেপি নেতৃত্বাধীন জোট ৭৫টি আসন পায়। এর মধ্যে বিজেপির ঝুলিতে ঢোকে ৬০টি এবং জোটসঙ্গী AGP ও UPPL যথাক্রমে ৯টি ও ৬টি করে আসন পায়।        

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

ভিডিও

Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget