এক্সপ্লোর

এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

মন্ত্রীমশাইয়ের এই কাণ্ড দেখে তখন সকলেই স্তম্ভিত। এমনটাও যে তিনি কতে পারেন , আশা করেননি কেউ। সকলের মুখেই তখন লজ্জার ছাপ।  

হায়দরাবাদ: সরকারি দফতরের এ কী অস্বাস্থ্যকর পরিবেশ ! এতো নোংরা । যেন ডাস্টবিন। আর শৌচাগার তো নরককুণ্ড। দেখেই চোখ কপালে উঠল মন্ত্রীর। সরকারি দফতরেরই যদি এই হাল হয়, রাজ্যের কী অবস্থা হবে, এই কথা বলে নিজেই হাতে ন্যাতা-ঝ্যাঁটা নিলেন মন্ত্রী। তারপর বালতি বালতি জল নিয়ে শুরু করে দিলেন ধোয়া-মোছা। মন্ত্রীমশাইয়ের এই কাণ্ড দেখে তখন সকলেই স্তম্ভিত। এমনটাও যে তিনি কতে পারেন , আশা করেননি কেউ। সকলের মুখেই তখন লজ্জার ছাপ।  

তেলঙ্গানার মন্ত্রী জুপল্লি কৃষ্ণ রাওয়ের এই কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  নাগারকুরনুল জেলার পেন্টলাভেল্লি তহসিলদার সরকারি দফতরে হঠাৎই পরিদর্শনে আসেন মন্ত্রী। সেখানে গিয়ে কার্যত স্তম্ভিত হয়ে যান তিনি। অফিসের সঙ্গে থাকা শৌচাগারটিও অসম্ভব । অপরিচ্ছন্ন শৌচাগার দেখে আর নিজেকে স্থির রাখতে পারেনি তিনি। সরকারি অফিসে এমন পরিস্থিতি দেখে আধিকারিক ও কর্মীদের তীব্র ভর্ৎসনা করেন মন্ত্রী। তারপরই স্পষ্ট বলে দেন, এটা চলতে পারে না।  এত নোংরা কেন? 

ইন্ডিয়া টু-ডে সূত্রে খবর, এরপর নিজেই হাতে নেন বালতি। জল ঢেলে বাথরুম পরিষ্কার করেন মন্ত্রী। শৌচাগারের অপরিচ্ছন্ন অবস্থা দেখে শুধু আধিকারিকদের সতর্ক করেই থেমে থাকেননি জুপল্লি কৃষ্ণ রাও। তিনি নিজেই জল নিয়ে শৌচাগার পরিষ্কার করেন। মন্ত্রীর এই পদক্ষেপে সরকারি কর্মীরাও এবার সচেতন হবেন আশা করা যায়।  

সরকারি অফিসে কর্মী ও সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করেন। সেখানে ন্যূনতম স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখা প্রশাসনের মৌলিক দায়িত্ব, মনে করিয়ে দেন মন্ত্রী। শৌচাগারের মতো জরুরি প্রয়োজনের জায়গাটিরও এই হাল কেন ? প্রশ্ন করেন সংশ্লিষ্ট আধিকারিকদের। এরপর মন্ত্রী দফতরের কাজকর্মও খতিয়ে দেখেন। রাজস্ব সংক্রান্ত বিভিন্ন আবেদন বা রেভিনিউ পিটিশন খতিয়ে দেখেন। পাশাপাশি মণ্ডল রেভিনিউ অফিস বা MRO এবং রেভিনিউ ডিভিশনাল অফিসার বা RDO-র দফতরে যে ফাইলগুলি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সেগুলির বর্তমান পরিস্থিতি নিয়েও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। স্টেটাস জানতে চান। আবেদন নিষ্পত্তিতে দেরি কেন, জানতে চান।  কোন কোন আবেদন এখনও আটকে রয়েছে এবং কেন সেগুলির প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ব্যাখ্যা চান তিনি। সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষকে যাতে অযথা দফতরে ঘুরতে না হয়, সে বিষয়েও আধিকারিকদের সতর্ক করেন তিনি। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Advertisement

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget