এক্সপ্লোর

Holi 2021: দোল উৎসবে করোনার অশনি সঙ্কেত, বিধি মেনে কীভাবে খেলবেন রং?

ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের অশনি সঙ্কেতের কথা বলছেন চিকিৎসকদের একাংশ। করোনাকালে দোল বা হোলি খেলায় আছে একাধিক বিধি নিষেধ। কিন্তু রঙের উৎসবও যে একবার। তাই করোনাকালে সব বিধি মেনেই রঙের উৎসবে মেতেছেন দেশবাসী।

কলকাতা: আজ রঙের উত্সব। তবে করোনা আবহে দোল খেলা নিয়ে দোলাচলে রাজ্যবাসী। রঙের উত্সব এবার অনেকটাই ফিকে। এই মার্চেই গত বছর থেকে দেশ বাড়েত শুরু করছিল করোনা সংক্রমণ। করোনার বর্ষপূর্তিতে আজ দোল উৎসব। এই রাজ্যে তো বটেই দেশ এমনকী বিশ্বের নান প্রান্তের মানুষ মেতে উঠেছেন বসন্তের রঙে। চলতি বছর আরও বেড়েছে সংক্রমণ। কিন্তু সচেতনতা কতটা আছে, তা নিয়ে প্রশ্ন থাকছে। মাস্ক পরার চলও কমতে শুরু করেছে।

এই আবহে ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের অশনি সঙ্কেতের কথা বলছেন চিকিৎসকদের একাংশ। করোনাকালে দোল বা হোলি খেলায় আছে একাধিক বিধি নিষেধ। কিন্তু রঙের উৎসবও যে একবার। তাই করোনাকালে সব বিধি মেনেই রঙের উৎসবে মেতেছেন দেশবাসী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই প্রকাশ্যে দোল খেলা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় এবার দোল খেলা নিয়ে সংশয়ে উত্সবপ্রিয় মানুষ।

হোলিতে জনসাধারণ সতর্ক থাকার বার্তা দিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। করোনা কালের দোল খেলার আগে শেষ মুহূর্তে জেনে নিন নানা নিয়ম। নির্দেশিকায় বলা হয়েছে-

 

  • রং বা আবীর মাখানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় থাকুক।
  • রঙ খেলার জন্য কোনও জমায়েত বা শোভাযাত্রা নয়। পারিবারিক গণ্ডিতেই সীমাবদ্ধ থাকুক রঙ খেলা।
  • উৎসবের দিন ভিড় এড়িয়ে যাওয়াই ভাল।
  • বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় থেকে দূরে রাখুন।
  • বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন।
  • বারবার সাবান, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে থাকুন।

এদিকে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫৫২ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লক্ষ ৭১ হাজার ৬২৪।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লক্ষ ৯৫ হাজার ২৩ জন।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯১।  গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৭১৪ । যা চলতি বছরে একদিনে এখনও অবধি সর্বাধিক। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ২৫৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭৩৯ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৩০ হাজার ৩৮৬ জন। 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Indian Railways: ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget