এক্সপ্লোর

Honeymoon Murder : মধুচন্দ্রিমায় মেঘালয় গিয়ে 'খুন' স্বামী ! খাদে দেহ, পাশে কাটারি, নিখোঁজ নববধূ

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হয়ে যান দম্পতি। তারপর যুবকের দেহ উদ্ধার হলেও, এখনও খোঁজ মেলেনি তাঁর স্ত্রীর। 

 

চেরাপুঞ্জি : না নিছক দুর্ঘটনা নয়। হত্যাই করা হয়েছে মধুচন্দ্রিমায় আসা যুবককে। এই আশঙ্কাই জোরদার হয়েছে তদন্তে। নববধূকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে আর ঘরে ফেরা হল না ইনদৌরের যুবকের। কয়েকদিন মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হয়ে যান দম্পতি। তারপর যুবকের দেহ উদ্ধার হলেও, এখনও খোঁজ মেলেনি তাঁর স্ত্রীর। 

মধ্যপ্রদেশ থেকে মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন রাজা ও সোনম। কিন্তু দিন কয়েক ধরে তাঁরা নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। তখন পুলিশের সাহায্য চাওয়া হয়।   সোমবার রাজা রঘুবংশীর দেহ গভীর খাদ থেকে উদ্ধার করে মেঘালয় পুলিশ। তবে তাঁর স্ত্রীর এখনও খোঁজ মেলেনি।

প্রথমে পরিবারের আশঙ্কা ছিল, কোনও দুর্ঘটনায় পড়েছেন নবদম্পতি। কিন্তু পুলিশি তদন্তে স্পষ্ট খুনের প্রমাণ।   পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মধ্যপ্রদেশের রাজার দেহের সঙ্গে মিলেছে একটি অস্ত্রও। পুলিশের অনুমান এই দা ব্যবহার করেই তাঁকে হত্যা করা হয়। মঙ্গলবার  মেঘালয় পুলিশের একটি বিশেষ তদন্ত দল জানিয়েছে মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়, তার কাছাকাছিই পড়ে ছিল একটি দা !  ওই জায়গা থেকে তারয়ফোনটিও উদ্ধার করা হয়েছে। কিন্তু স্ত্রী সোনমের খোঁজ মেলেনি এখনও । 

পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট বিবেক সিয়াম বলেন, "এটি স্পষ্টতই হত্যাকাণ্ড। যুবককে হত্যা করা হয়েছে, এতে কোনও সন্দেহ নেই।" এই ঘটনায় শোকের ছায়া উত্তর-পূর্বের রাজ্যেও। কারণ বহু পর্যটকেরই পছন্দের ডেস্টিনেশন মেঘালয়। সেই জায়গা এমন অসুরক্ষিত হয়ে পড়লে , তার প্রভাব পড়তে পারে পর্যটন ব্যবসাতেও। 

নিহতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তাঁদের অভিযোগ,  মৃতদেহটি পড়েছিল ভাড়া করা স্কুটি যেখানে পার্ক করা ছিল, তার থেকে ২৫ কিলোমিটার দূরে । হয়ত তাঁদের অপহরণ করা হয়েছিল। কিন্তু প্রথমে পুলিশ সে-কথা শুনতে রাজি ছিল না। রাজ্যের পর্যটনমন্ত্রী পল লিংডো  ঘটনায় শোক প্রকাশ করে বলেন, "যা ঘটেছে তাতে আমরা সত্যিই মর্মাহত। এই ঘটনাটি নজিরবিহীন। অতীতে এমন কোনও অপরাধ ঘটেনি। " 

এখন আশঙ্কা, সোনম কোথায় গেলেন ? তাঁকে কি অপহরণ করে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে? তিনি আদৌ বেঁচে আছেন তো ? আতঙ্কে পরিবার।                            

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget