এক্সপ্লোর

Hormuz Attack : ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !

hormuz strait limpet mine attack : এমটি লুইস ১-এ লিম্পেট মাইনের আঘাত হানে সেটিতে। জাহাজে ছিলেন ২৭ জন ভারতীয় নাবিক।  

হরমুজে ভয়ঙ্কর হামলা। এবার একেবারে নতুন উপায়ে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ব্যবহার করা হল লিম্পেট মাইনস। আমেরিকা - ইরানের সংঘাত শুরুর পর থেকেই অশান্ত হরমুজ প্রণালী। একের পর এক জলযান আক্রান্ত হয়েছে এই জলপথে। আবারও তেমনই এক ঘটনা ঘটল এই হরমুজেই।  

গত ৩০ অক্টোবর পানামার পতাকা লাগিয়ে একটি ট্যাঙ্কার যাচ্ছিল হরমুজ দিয়ে। ঠিক সেই সময় এমটি লুইস ১-এ লিম্পেট মাইনের আঘাত হানে সেটিতে। জাহাজে ছিলেন ২৭ জন ভারতীয় নাবিক।   রয়টার্স সূত্রে খবর ,মার্কিন-ইরান সংঘর্ষ  শুরুর পর থেকে এই প্রথম কোনও জলযানে লিম্পেট মাইন লাগিয়ে আক্রমণ করা হল। এর আগে এমন চেষ্টা হলেও বিষ্ফোরকটি ফাটেনি।  ভারতের কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই খবর নিশ্চিত করে জানান,  বিস্ফোরণের জেরে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুমে আগুন লেগে গেলেও ভারতীয় নাবিকরা রক্ষা পয়েছেন। 

লিম্পেট মাইন হল এক ধরনের বিস্ফোরক, যা সাধারণত জাহাজের গায়ে চুম্বক বা অন্য কোনও পদ্ধতিতে আটকে দেওয়া হয়। জাহাজের ইঞ্জিনের কাছে বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করতেই এই ধরনের মাইন কাজে লাগানো হয়। সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ক্ষেত্রে এই ধরনের হামলা বড়সড় নিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত। এই হরমুজ প্রণালী বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ । বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণের পথ হরমুজ প্রণালী। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছয়। ফলে এখানে সামরিক সংঘাত বা বাণিজ্যিক জাহাজের উপর হামলার প্রভাব সারা বিশ্বের কাছেই আতঙ্কের খবর। এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং পণ্য পরিবহণের উপর পড়তে পারে।

এক সময় দুই দেশের সংঘাতে দীর্ঘদিন বন্ধই ছিল হরমুজে যাতায়াত। এখন বিভিন্ন দেশের ট্যাঙ্কারই চলাচল করছে এই গুরুত্বপূর্ণ জলপথ ধরে, কার্যত প্রাণ হাতে করেই পথ পেরোচ্ছেন নাবিকরা।  এমটি লুইস ১-এ হামলার ঘটনা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে হামলার  পিছনে কারা ,এখনও তা স্পষ্ট নয়। তবে এটুকু জানা গিয়েছে, একটি ছোট নৌযান ওই বাণিজ্যিক জাহাজের গায়ে মাইনটি লাগিয়ে দিয়ে দ্রুত সরে যায়। আর তারপরই ওই লিম্পেট মাইনটি ফেটে জাহাজের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে সৌভাগ্যক্রমে জাহাজের ভিতরে থাকা কেউ প্রাণ হারাননি। এর আগেও হরমুজে একাধিক জাহাজে হামলা হয়েছে। তবে লিম্পেট মাইন দিয়ে হামলার বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget