এক্সপ্লোর
জ্যাংড়ায় বধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক
মৃতের স্বামী প্রদীপ দাসকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।

কলকাতা: বাগুইআটির জ্যাংড়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তাঁর স্বামীকে আটক করা হয়েছে। মৃতের নাম দীপশিখা দাস। তাঁর পরিবারের দাবি, গতকাল রাতে মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশীদের কাছ থেকে তারা জানতে পারে তাঁর অসুস্থতার কথা। এরপর স্থানীয় নার্সিংহোমে গিয়ে ওই বধূকে মৃত অবস্থায় দেখতে পান তাঁর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা ওই বধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। তার জেরে মৃত্যু হয়েছে দীপশিখার। মৃতের স্বামী প্রদীপ দাসকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
Before You Go
PM Modi : "কাশ্মীরের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়", বললেন প্রধানমন্ত্রী

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















