এক্সপ্লোর

গাঁধী কীভাবে আত্মহত্যা করেন? গুজরাতের স্কুলে পরীক্ষার প্রশ্নে বিতর্ক

গাঁধী কীভাবে আত্মহত্যা করলেন? নবম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষায় এসেছে এই প্রশ্নই।

আমেদাবাদ: সার্ধ শতবার্ষিকী চলছে, গাঁধীকে নিয়ে তাই একাধিক কর্মসূচি পালন করছে সরকার। শুধু কেন্দ্রই নয়, জাতির জনক মোহনদাস করমচাঁদ গাঁধীর জন্মদিন উপলক্ষে দেশের সব রাজ্যেই কমবেশি কর্মসূচি নেওয়া হয়েছে। গুজরাতেও চলছে গাঁধী জয়ন্তী। এরই মধ্যে সেই রাজ্যের সুফলম শলা বিকাশ সঙ্কুলের ব্যানারে পরিচালিত স্কুলে গাঁধীকে নিয়ে পরীক্ষার একটি প্রশ্নে ছড়াল বিতর্ক। গাঁধী কীভাবে আত্মহত্যা করলেন? নবম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষায় এসেছে এই প্রশ্নই। আর এতেই বেঁধেছে বিতর্ক।

সুফলম শলা বিকাশ সঙ্কুল একটি স্বঅর্থে চালিত  সংগঠন যারা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান চালায়। একই সঙ্গে এই প্রতিষ্ঠান দ্বারা চালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো  সরকারি সাহায্যও পেয়ে থাকে। সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলে গাঁধীকে নিয়ে এমন বিতর্কিত প্রশ্নে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে গুজরাতের শিক্ষা দফতর। চাপে পড়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই গোটা বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লিতে নথুরাম গডসের হাতে খুন হয়েছিলেন মহাত্মা গাঁধী। আরএসএস-এর আদর্শে দিক্ষিত নথুরাম গডসে প্রার্থনা পর্বশেষে গাঁধীকে খুব কাছ থেকে গুলি করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ইতালির অটোমেটিক বেরেত্তা এম ১৯৩৪ পিস্তুল থেকে নিক্ষিপ্ত তিনটি বুলেটে ঝাঁঝরা হয়ে যায় মহাত্মার বুক। লুটিয়ে পরেন তিনি। মৃত্যু হয় তাঁর।

এখানেই শেষ নয়। দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্রে এমনও প্রশ্ন করা হয়েছে, তাতে পড়ুয়াদের মদ বিক্রি বৃদ্ধি ও মাতালদের অভব্যতার প্রতিবাদে পুলিশ কমিশনারকে চিঠি লিখতে বলা হয়েছে।  স্বঅর্থে চালিত স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষায় এই প্রশ্ন অস্বস্তি বাড়িয়েছে জেলা শিক্ষা প্রশাসনেরও। গাঁধীনগর জেলা এডুকেশন অফিসার ভরত ভাদ এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। যদিও সরকারের দায় সরিয়ে তিনি এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায়ী করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Cylinder crisis: গ্যাস সঙ্কটের জন্য ইনস্ট্যান্ট ফুডের বিক্রি তুঙ্গে ! কোন কোন খাবারের দিকে ঝুঁকছে মানুষ ?
গ্যাস সঙ্কটের জন্য ইনস্ট্যান্ট ফুডের বিক্রি তুঙ্গে ! কোন কোন খাবারের দিকে ঝুঁকছে মানুষ ?
West Bengal Assembly Election 2026: ভোটের আগে বড় রদবদল, ১৫ জন IPS-কে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে তামিলনাড়ু, কেরল-সহ বিভিন্ন রাজ্যে
ভোটের আগে বড় রদবদল, ১৫ জন IPS-কে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে তামিলনাড়ু, কেরল-সহ বিভিন্ন রাজ্যে
West Bengal Election 2026 Live Update: সম্ভবত বৃহস্পতিবারই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, দিল্লিতে বৈঠক
সম্ভবত বৃহস্পতিবারই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, দিল্লিতে বৈঠক
YouTuber Anurag Dobhal: 'কখনও ভাবিনি বেঁচে থাকব, যেখানে গেছিলাম, সেখান থেকে ফেরা অসম্ভব, সবকিছু মিরাকেলের থেকে কম নয়'
'কখনও ভাবিনি বেঁচে থাকব, যেখানে গেছিলাম, সেখান থেকে ফেরা অসম্ভব, সবকিছু মিরাকেলের থেকে কম নয়'

ভিডিও

ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget