এক্সপ্লোর

Coromandel Express: কীভাবে লুপ লাইনে ঢুকে গেল করমণ্ডল? কীভাবে বিপর্যয়? কারণ খুঁজছে CBI

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্য়েই ২৮৮ জনের প্রাণ গেছে। আর এই হল দুর্ঘটনার মুহূর্তের সেই ভয়ঙ্কর ছবি ভাইরাল এই ভিডিও শিউরে ওঠার মতো, যা কেড়ে নিয়েছে অসংখ্য় প্রাণ।

পার্থপ্রতিম ঘোষ, বাহানাগা: করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের (Coromandel Express Accident ) কারণ খুঁজছে সিবিআই (CBI)। দুর্ঘটনার দিন বাহানাগা স্টেশনে কর্মরত রেলকর্মীদের বয়ান রেকর্ড করেছেন তাঁরা। খতিয়ে দেখা হয়েছে রিলে রুম। করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) কীভাবে লুপ লাইনে ঢুকে গেল, সেই ব্যাপারে রেলের সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের অফিসারদের সঙ্গেও গোয়েন্দারা কথা বলেন।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্য়েই ২৮৮ জনের প্রাণ গেছে। আর এই হল দুর্ঘটনার মুহূর্তের সেই ভয়ঙ্কর ছবি ভাইরাল এই ভিডিও ( Viral Video) শিউরে ওঠার মতো, যা কেড়ে নিয়েছে অসংখ্য় প্রাণ। করমণ্ডল এক্সপ্রেসের বিপর্যয় কীভাবে ঘটল? এত মানুষের অপমৃত্যুর দায় কার? কার গাফিলতিতে এত বড় ঘটনা? রিলে রুমেই কি লুকিয়ে সব রহস্য?

ওড়িশার (Odisha) বাহানাগা বাজার স্টেশন এবং দুর্ঘটনাস্থলে সেই সূত্রেরই খোঁজ চালাচ্ছে সিবিআই। বৃহস্পতিবার সকালে স্টেশন ম্যানেজারকে নিয়ে রিলে রুম পরীক্ষা করেন গোয়েন্দারা। গত শুক্রবার বাহানাগা স্টেশন থেকে কিছুটা দূরেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। 

দুর্ঘটনার দিন বাহানাগা স্টেশনে কর্মরত রেলকর্মীদের বয়ান রেকর্ড করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সূত্রের খবর, গোয়েন্দারা জানতে চান, সিগন্যাল সবুজ থাকলেও, কীভাবে লুপ লাইন ওপেন হল? সিগন্যাল ও টেলি কমিউনিকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন তাঁরা। রেল বিশেষজ্ঞদের সঙ্গে রেখেই একের পর এক প্রশ্ন করেন তাঁরা।             

বয়ান সংগ্রহের গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। কীভাবে এত বড় বিপর্যয়, সেই ব্যাপারে দুর্ঘটনার কবলে পড়া লোকো পাইলটদের বয়ান সংগ্রহ করেছিলেন রেলওয়ে সেফটি কমিশনার। সূত্রের খবর,রেলওয়ে সেফটি কমিশনারের কাছ থেকে সেই বয়ান সংগ্রহ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা।                                                                

ইতিমধ্যেই, বাহানাগা স্টেশনের আপ ও ডাউন লুপ লাইন সারানোর কাজ প্রায় শেষ। ট্র্যাকে আরও কিছু কাজ চলছে। তা সম্পূর্ণ হয়ে গেলে, দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে লাইনের পাশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে রেল সূত্রের খবর। বৃহস্পতিবার সন্ধেয়, করমণ্ডল বিপর্যয়ে নিহতদের শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল করেন বাহানাগার বাসিন্দারা।

সেরা শিরোনাম

Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget