এক্সপ্লোর

উচ্চমাধ্যমিকে প্রশ্ন কখনও কঠিন আসে না, ভাল করে পড় টেক্সট বই, জানাচ্ছেন হেয়ার স্কুলের বায়ো সায়েন্সের শিক্ষক

এছাড়া কিছু মডেল প্রশ্ন বার করেছিল কাউন্সিল। সেগুলোও অভ্যাস করে রাখা জরুরি।

সঞ্জয় চক্রবর্তী, হেয়ার স্কুল, কলকাতা: সোমবার উচ্চমাধ্যমিকের বায়ো সায়েন্স পরীক্ষা। মুশকিল হল, উচ্চ মাধ্যমিক স্তরের বায়ো সায়েন্স বই বলে তেমন কিছু নেই। তবে টেক্সট বুক নাম্বার দেওয়া কয়েকটা পাতলা বই পাওয়া যায়, সেগুলো সিলেবাস ধরে ধরে ইউনিট অনুযায়ী ভাল করে পড়তে হবে আর সলভ করতে হবে গত কয়েক বছরের প্রশ্নপত্র। ২০১৯-এর প্রশ্নপত্র এই তালিকা থেকে বাদ রাখা যায় অবশ্য। উচ্চমাধ্যমিকে প্রশ্ন কখনও কঠিন আসে না, ভাল করে পড় টেক্সট বই, জানাচ্ছেন হেয়ার স্কুলের বায়ো সায়েন্সের শিক্ষক এছাড়া কিছু মডেল প্রশ্ন বার করেছিল কাউন্সিল। সেগুলোও অভ্যাস করে রাখা জরুরি। এমসিকিউ আর এসএকিউ থাকে প্রশ্নপত্রের পার্ট বি-তে। পার্ট এ-তে থাকে ২ নম্বরের ৫টি প্রশ্ন, ৩ নম্বরের ৯টি প্রশ্ন ও ৫ নম্বরের ৩টি প্রশ্ন। কিছু ক্ষেত্রে অলটারনেটিভ থাকে। এই প্রশ্নগুলি মূলত আসে ফার্স্ট ইউনিট, সেকেন্ড আর ফিফথ ইউনিট থেকে। ফার্স্ট ইউনিটের উত্তর পরীক্ষার্থীরা আগ্রহ নিয়ে লেখে, সেকেন্ড ইউনিট একটু বুঝে লিখতে হয় আর ফিফথ বেশ সোজা। যে কোনও একটা টেস্ট পেপার সলভ করলেই এমসিকিউ পারা যাবে। এবার আসা যাক লেখার কথায়। লেখার ক্ষেত্রে যে প্রশ্নে ২ নম্বর, তা ব্যাখ্যামূলক না হলে ২ পয়েন্টে উত্তর দিতে হবে, ৩ নম্বর হলে পয়েন্ট দিতে হবে ৩টি ও ৫ নম্বর হলে ৫টি। মাথায় রাখা দরকার, ২০১৫ সালে নতুন সিলেবাস চালু হওয়ার পর থেকে প্রশ্ন একবারও কঠিন আসেনি। হয়তো দু একটি প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে কিন্তু তার জবাব থেকেছে বইয়ের মধ্যেই। অতএব শেষ মুহূর্তে খুব ভাল করে ঝালিয়ে নাও টেক্সট বই, পরীক্ষা অবশ্যই ভাল হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Uttar Pradesh Voter List: ১৬ লক্ষ ভুতুড়ে ভোটার, ভোটের আগে হঠাৎ উদয়? উত্তরপ্রদেশের SIR ঘিরেও বিতর্ক, কমিশন বলল…
১৬ লক্ষ ভুতুড়ে ভোটার, ভোটের আগে হঠাৎ উদয়? উত্তরপ্রদেশের SIR ঘিরেও বিতর্ক, কমিশন বলল…
CEC Appointment Law: জ্ঞানেশ কাণ্ডে তোলপাড়ের মধ্যেই, CEC নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে সর্বোচ্চ আদালত জানাল ...
জ্ঞানেশ কাণ্ডে তোলপাড়ের মধ্যেই, CEC নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে সর্বোচ্চ আদালত জানাল ...
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Cockroach Janta Party : 'প্রস্তুতি নিয়ে আসুন, দীর্ঘ লড়াই হতে চলেছে', আহ্বান CJP-র সৌরভের ; 'জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও...'
'প্রস্তুতি নিয়ে আসুন, দীর্ঘ লড়াই হতে চলেছে', আহ্বান CJP-র সৌরভের ; 'জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও...'

ভিডিও

Narendra Modi Speech |
Humayun Kabir on Suvendu |
Humayun Kabir News |
Humayun Kabir News |
Humayun Kabir on Suvendu Adhikari | উপনির্বাচনের পরের দিন মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুন কবীরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget