এক্সপ্লোর

Howrah Manglahat : প্রায় ৩ মাস পর খুলে গেল হাওড়ার মঙ্গলাহাট, খুশি ব্যবসায়ীরা

প্রায় ৩ মাস বন্ধ থাকার পর এবার খুলে গেল হাওড়ার মঙ্গলাহাট। আজ সকালে হাটের ব্যবসায়ীরা তাঁদের দোকান খোলেন। পুজোর আগে প্রশাসন হাটের অনুমতি দেওয়ায় খুশি ব্যবসায়ীরা।

সুনীত হালদার, হাওড়া : ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। খুলছে বিভিন্ন হাট-বাজার। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর এবার খুলে গেল হাওড়ার মঙ্গলাহাট। আজ সকালে হাটের ব্যবসায়ীরা তাঁদের দোকান খোলেন। পুজোর আগে প্রশাসন হাটের অনুমতি দেওয়ায় খুশি ব্যবসায়ীরা।

চিকিৎসকদের একাংশের মত, অগাস্ট অথবা সেপ্টেম্বর মাসে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের বিভিন্ন বিধি-নিষেধের কথা বলা হয়। মঙ্গলাহাট সংলগ্ন এলাকায় একাধিক সরকারি অফিস এবং হাওড়া জেলা হাসপাতাল থাকায় ভিড় রুখতে মঙ্গলাহাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পুজোর আগে যাতে হাট খোলে সে ব্যাপারে প্রশাসনের কাছে দরবার করতে থাকেন হাটের ছোট ব্যবসায়ীরা। অবশেষে জেলা প্রশাসনের তরফে কোভিড বিধি মেনেই ব্যবসা করার অনুমতি দেওয়া হয়। ব্যবসায়ীরা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছেন।

আজ হাট খুললেও ক্রেতাদের সংখ্যা ছিল অনেক কম। মূলত লোকাল ট্রেন না চলা এবং আগে থেকে হাট খোলার খবর না থাকায় ক্রেতাদের ভিড় দেখা যায়নি। তবে বিক্রেতারা জানিয়েছেন, পুজোর আগে হাট খোলায় তাঁরা খুশি। কোভিড বিধি মেনেই ব্যবসা করতে চান তাঁরা। এতদিন ব্যবসা করতে না পারায় তাঁরা আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন।

এদিকে হাট খোলা নিয়ে শাসক দলের সঙ্গে বিরোধীদের তরজা শুরু হয়েছে। বিজেপি রাজ্য কমিটির সদস্য উমেশ রাই অভিযোগ করেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে হাটের ব্যবসায়ীদের ব্যবসা করার অনুমতি দেওয়া হলেও, তাঁদের সকলকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়নি। লোকাল ট্রেন চলার অনুমতি না দেওয়ায় হাটে ক্রেতারা আসতে পারবেন না। ফলে ব্যবসা মার খাবে। 

হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য জানিয়েছেন, কোভিড বিধি মেনেই ব্যবসায়ীদের ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারেন তার জন্য পুরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sevashray : সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget