এক্সপ্লোর

Howrah Water Logging: জমা জলে দুর্ভোগ হাওড়াবাসীর, সমাধানের আশ্বাস পুর কমিশনারের

এ যেন বর্ষাকাল । চৌকাঠ পেরোলেই জল থই থই রাস্তা । কালো-নোংরা জল পাড়িয়ে করতে হচ্ছে যাতায়াত । দুর্গন্ধে টেকা দায়। দুর্ভোগের এই ছবি হাওড়া পুর এলাকার শিবপুরের দানেশ শেখ লেনের। এই এলাকায় বসবাস করে অন্তত ৫০টি পরিবার।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুর এলাকার শিবপুরের দানেশ শেখ লেনে জমা জলে দুর্ভোগ। কালো নোংরা জলের মধ্যে দিয়ে করতে হচ্ছে যাতায়ত। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সমস্যা সমাধানের আশ্বাস পুর কমিশনারের।

এ যেন বর্ষাকাল । চৌকাঠ পেরোলেই জল থই থই রাস্তা । কালো-নোংরা জল পাড়িয়ে করতে হচ্ছে যাতায়াত । দুর্গন্ধে টেকা দায়। দুর্ভোগের এই ছবি হাওড়া পুর এলাকার শিবপুরের দানেশ শেখ লেনের। এই এলাকায় বসবাস করে অন্তত ৫০টি পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানে জল জমে থাকায় বাড়ছে ভোগান্তি।

শিবপুরের দানেশ শেখ লেনের বাসিন্দা মনোজ মিত্র বলেন, এখানে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। আমাদের জল পাড়িয়ে যাতায়াত করতে হয়। বাড়িতে কাউকে আসতে বলতে পারি না। এমনিতেই প্রতি বর্ষাতেই জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার বিস্তীর্ণ এলাকা। কিন্তু বর্ষা চলে যাওয়ার পরও জল জমে থাকায় চরম সমস্যায় শিবপুরের দানেশ শেখ লেনের বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, এই নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এক বাসিন্দার কথায়, জল জমে থাকায় রোগ ছড়াচ্ছে। বারবার পুরসভাকে বলে কিছু হয়নি। নবান্নে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে। তাও লাভ হয়নি ।

তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাওড়ার পুর কমিশনার অভিষেক তিওয়ারি। তিনি জানিয়েছেন, ওই এলাকাটি নিচু হওয়ায় জল জমে রয়েছে। পাম্প করে জল বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের মুখে প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখে। সমস্যা সমাধানে ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচিও নিয়েছে রাজ্যের শাসক দল। এই অবস্থায় কবে মিটবে শিবপুরে জমা জলের সমস্যা? আশায় দিন গুনছেন এলাকাবাসীরা।

সেরা শিরোনাম

Road Accident: মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget