এক্সপ্লোর

অনুরাগ কাশ্যপ কাণ্ডে তাঁর নামও টানা হয়েছে, ক্ষুব্ধ হুমা কুরেশি

রিচা চাড্ডাও গতকাল পায়েল ঘোষকে আইনি নোটিশ পাঠিয়েছেন, তাঁর অভিযোগ, মিথ্যে এবং অন্যায়ভাবে তাঁর নাম টেনে আনা হয়েছে।

মুম্বই: অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তোলার সময় পায়েল ঘোষ তাঁর নামও টেনে এনেছেন। তাই রেগে আগুন হুমা কুরেশি। তিনি নিজেই জানিয়েছেন এ কথা। পায়েল এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, তাঁকে যৌন নিগ্রহের সময় অনুরাগ বলেন, অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর দুর্দান্ত সম্পর্ক, হুমা কুরেশি, রিচা চাড্ডার মত অভিনেত্রীরা তিনি ডাকলেই ঘনিষ্ঠ হতে চলে আসেন। অনুরাগের গ্যাংস অফ ওয়াসিপুর দিয়ে বলিউডে পা রাখেন হুমা, তিনি টুইটারে পোস্ট করেছেন, এ নিয়ে এখনও পর্যন্ত তিনি কিছু বলেননি, কারণ সোশ্যাল মিডিয়ায় চুলোচুলিতে বিশ্বাসী নন, মিডিয়া ট্রায়ালও পছন্দ করেন না। কিন্তু এই ঝঞ্ঝাটে তাঁকে টেনে আনায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ। শুধু নিজের জন্য নন, সেই সব মহিলার জন্যও কর্মক্ষেত্রে যাঁদের বহু বছরের লড়াই আর কঠোর পরিশ্রম এমন মিথ্যে অভিযোগে ধুলোয় মিশে গিয়েছে। এ ধরনের বক্তব্য রাখা থেকে দয়া করে বিরত থাকুন, লিখেছেন তিনি। অনুরাগ কাশ্যপকে প্রিয় বন্ধু ও অত্যন্ত প্রতিভাবান পরিচালক বলে ব্যাখ্যা করে হুমা লিখেছেন, শেষ তাঁরা এক সঙ্গে কাজ করেন ২০১২-১৩ সালে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বলতে পারেন, তিনি বা অন্য কারও সঙ্গে অনুরাগ কখনও দুর্ব্যবহার করেননি। তবে যদি কেউ এমন দাবি করেন, তবে তিনি অবশ্যই সে ব্যাপারে জানান পুলিশ, প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে। নারীপুরুষ নির্বিশেষে উচিত #মিটু আন্দোলনের পবিত্রতা বজায় রাখা, এটাই তাঁর চূড়ান্ত বক্তব্য। এ ব্যাপারে আর কেউ যেন তাঁর মতামত নেওয়ার চেষ্টা না করেন। লিখেছেন তিনি। রিচা চাড্ডাও গতকাল পায়েল ঘোষকে আইনি নোটিশ পাঠিয়েছেন, তাঁর অভিযোগ, মিথ্যে এবং অন্যায়ভাবে তাঁর নাম টেনে আনা হয়েছে। যদিও তিনি বিশ্বাস করেন, সত্যিকারের নির্যাতিত মহিলাদের যে কোনও মূল্যে বিচার পাওয়ার অধিকার রয়েছে কিন্তু এমন আইন তো আছে, যা কর্মক্ষেত্রে নারীপুরুষের সমানাধিকার নিশ্চিত করে, তাঁদের মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করে। কোনও মহিলার নিজেদের স্বাধীনতার অপব্যবহার করে অন্য মহিলার প্রতি ভিত্তিহীন, মিথ্যে অভিযোগ তোলা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget