এক্সপ্লোর

হাসপাতাল নয় বাড়ি থেকেই যেন হয় শেষ বিদায়! মহামারীর প্রকোপে বদলেছে মানুষের ইচ্ছে

করোনাকালে অসুস্থ রোগীদের বাড়ি বয়ে গিয়ে চিকিৎসা করার আর্জি নার্সদের কাছে একধাক্কায় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গিয়েছিল। শুধু মার্কিন মুলুকেই নয় গোটা বিশ্বে দেখা গিয়েছিল যে চিত্র। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, আর্থিকভাবে যারা ততটা সমর্থ নন, তাদের অনেকেরই নিদ্রাহীন রাত্রি কেটেছিল কোভিডকালে।

মিসৌরি: ভ্যাকসিন পেয়ে জোরদার হয়েছে যুদ্ধ, তবে এখনও অতিমারীর প্রভাব কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববাসী। করোনাকালের ধাক্কা অনেকটাই বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা। এমনকি সেই প্রভাব পড়েছে মৃত্যুবরণেও। তথ্য জানান দিচ্ছে, অতিমারীরকালে হাসপাতালের ঝক্কি এড়িয়ে ঘরে থেকেই মৃত্যুবরণের হার বেড়েছে একলাফে অনেকটা।

মার্কিন মুলুকের মিসৌরি প্রদেশের এক সমাধিক্ষেত্রের মালিক ব্রায়ান সিমন্স জানিয়েছেন অতিমারীর প্রভাব শুরু হওয়ার পর থেকেই বেড়ে গিয়েছে তাঁর বাড়ি বাড়ি গিয়ে মৃতদেহ বয়ে নিয়ে আসার সংখ্যা। কেন এমনটা হচ্ছে জানতে চাইলে ব্রায়ান বলছিলেন, ‘শারীরিকভাবে যারা বেশ অসুস্থ, তারা  কঠিন সময়ে পরিবার ছেড়ে হাসপাতালে শেষের দিনগুলো হয়তো কাটাতে চাননি। তাছাড়া হাসপাতালে ভর্তি হতে গেলেও পোহাতে হত একাধিক ঝক্কি, তাই খুব অসুস্থ কেউ না হয়ে পড়লে বেশিরভাগই বাড়িতে থেকেই চিকিৎসার দিকে ঝুঁকেছিলেন। কিছুক্ষেত্রে যার নেতিবাচক প্রভাব পড়েছে।‘

ক্রিসমাসের ঠিক আগে ব্রায়ানের মেয়ে  আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। যে সময় ফোনে তাঁর শরীরের খোঁজ নেওয়া ছাড়া কিছুই করার ছিল না ব্রায়ানের। তাই তাঁর কথা, ‘কঠিন সময়ে কাছের লোকেদের সঙ্গে থাকার যে মানসিক টান কতটা বেড়ে যায়, সেই উপলব্ধি আমিও পেয়েছিলাম। হাসপাতালে গিয়ে অসুস্থ মেয়েকে দেখেও তাঁর কাছে যাওয়ার উপায় ছিল না। খুব কষ্টে কেটেছিল দিনগুলো।‘

মার্কিন মুলুকের বিভিন্ন হাসপাতাল সূত্রের খবর, করোনাকালে অসুস্থ রোগীদের বাড়ি বয়ে গিয়ে চিকিৎসা করার আর্জি নার্সদের কাছে একধাক্কায় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গিয়েছিল। শুধু মার্কিন মুলুকেই নয় গোটা বিশ্বে দেখা গিয়েছিল যে চিত্র। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, আর্থিকভাবে যারা ততটা সমর্থ নন, তাদের অনেকেরই নিদ্রাহীন রাত্রি কেটেছিল কোভিডকালে।

এমনকি কোভিডের জন্য যে রোগীদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, তাদের দ্রুত বাড়িতে ফেরোনার জন্য তাদের পরিবারের লোকেরাও বেশ অস্থির ছিলেন। বর্তমানে গোটা বিশ্বে ভ্যাকসিনের ডোজের পর থেকে নিম্নগামী কোভিডের গ্রাফ। তবে এখনও চিন্তায় রেখেছে করোনার নতুন স্ট্রেন। পাশাপাশি আগের করোনা সতর্কতা গুলি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CRPF Deployment : পশ্চিমবঙ্গ থেকে দ্রুততার সঙ্গে ২০ কোম্পানি CRPF দিল্লি উড়িয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র, নজরে কী ?
পশ্চিমবঙ্গ থেকে দ্রুততার সঙ্গে ২০ কোম্পানি CRPF দিল্লি উড়িয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র, নজরে কী ?
Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
West Bengal News Live: স্কুলের ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদের অংশ, লাইভ আপডেট
স্কুলের ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদের অংশ, লাইভ আপডেট
Kolkata News: মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য
মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য

ভিডিও

Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি
Madan Mitra News: পুর নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে মদন মিত্র, তলব স্ত্রী ও দুই ছেলেকেও; বাড়ল চাপ
Chowman Sea Food Festival | চাউম্য়ানে শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্য়াল। থাকছে ১৮ রকমের সামুদ্রিক খাবারের পদ!
Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget