এক্সপ্লোর

ধরনায় চায়ের অফার প্রত্যাখ্যান বিরোধীদের, উনি দেখালেন কতটা বিনয়ী, বড় হৃদয়ের মানুষ, হরিবংশের প্রশংসা মোদির

মঙ্গলবার সকালে নিজে হাতে চা নিয়ে গেলেও তাঁকে ফিরিয়ে দেন বিক্ষোভরত সাসপেন্ড এমপিরা। এতে তিনি ব্যথিত বলে জানিয়েছেন হরিবংশ।

নয়াদিল্লি: রাতভর খোলা আকাশের নিচে ধরনায় বসে থাকা ৮ সাসপেন্ড রাজ্যসভা সাংসদের প্রতি সহানুভূতি, সমবেদনা জানিয়ে সাতসকালে তাঁদের জন্য চা নিয়ে অবস্থানস্থলে চলে যাওয়ায় সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের প্রশংসায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষি বিল নিয়ে সংসদে গতকাল নজিরবিহীন হাঙ্গামার পর তৃণমূল, সিপিএম সহ বিরোধী শিবিরের সদস্যদের সাসপেন্ড করা হয়। মঙ্গলবার সকালে নিজে হাতে চা নিয়ে গেলেও তাঁকে ফিরিয়ে দেন বিক্ষোভরত সাসপেন্ড এমপিরা। এতে তিনি ব্যথিত বলে জানিয়েছেন হরিবংশ। তবে প্রধানমন্ত্রী মোদি তাঁর বদান্যতার প্রশংসা করে ট্যুইট করেন, দিনকয়েক আগে যাঁরা তাঁকে আক্রমণ, অপমান করলেন, এবং যাঁরা ধরনায় বসেছেন, তাঁদেরই নিজে হাতে চা খাওয়াতে গিয়ে হরিবংশজি দেখালেন, তিনি কতটা বিনয়ী মন, বড় হৃদয়ের মালিক। ওঁরা মহানতা প্রকাশ পেল। ভারতবাসীর সঙ্গে আমিও হরিবংশজিকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী আরও লেখেন, শতকের পর শতক বিহারের পবিত্র ভূমি আমাদের গণতন্ত্রের মূল্যবোধ শিখিয়েছে। সেই চমত্কার ঐতিহ্যের সূত্র ধরেই বিহারের সাংসদ ও রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন শ্রী হরিবংশজির আজ সকালের ভদ্রজনোচিত, অনুপ্রেরণাদায়ী আচরণে প্রতিটি গণতন্ত্রপ্রেমী গর্ববোধ করবেন। সঠিক ফর্ম্যাট ছিল না, ১৪ দিনের নোটিসও দেওয়া হয়নি, এই যুক্তিতে হরিবংশের বিরুদ্ধে আনা একটি অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। যে কায়দায় দুটি কৃষি বিল পাশ করানো হয়, তার বিরোধিতা করে রবিবার সভার ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখান বিরোধীরা। তাঁদের ভোটাভুটির দাবি খারিজ হওয়ায় তাঁরা কাগজপত্র ছেঁড়েন, স্লোগান দেন, হরিবংশের দিকে রুল বুক ছুঁড়ে মারেন বলে অভিযোগ। তারপরই রাজীব সাতব, সৈয়দ নাসির হুসেন, রিপুন বোরা (কংগ্রেস), দোলা সেন, ডেরেক ওব্রায়েন (তৃণমূল), কে কে রাগেশ, এলামারাম করিম(সিপিএম) ও আপের সঞ্জয় সিংহ-এই ৮ সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হয়। বিরোধীদের আচরণের নিন্দা করে বেঙ্কাইয়া বলেন, হরিবংশ পরে তাঁকে জানিয়েছেন যে, তাঁর সম্পর্কে আপত্তিকর শব্দ প্রয়োগ করা হয়েছে, এমনকি তাঁর ওপর শারীরিক হামলাও হতে পারত। তবে ৮ সাংসদের সাসপেনশনের বিরোধিতায় বিরোধীরা সংসদ চত্বরে ‘অনির্দিষ্টকালের’ অবস্থানে বলেন, যদিও আজই তা তুলে নেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget