এক্সপ্লোর

Mumbai News: মায়ের কোলছুট হয়ে মায়ানগরীর সৈকতে তিমি শাবক, শেষ মুহূর্ত পর্যন্ত চলল বাঁচানোর লড়াই, কিন্তু...

Humpback Whale Washes Ashore In Mumbai: আরব সাগর থেকে উপকূলে এসে পড়ল হাম্পব্যাক তিমি শাবক। তার পর মর্মান্তিক ঘটনা ঘটল।

মুম্বই: মায়ানগরীর সমুদ্রসৈকতে আস্ত তিমি শাবক। আরব সাগরের জলের তোড়ে ভেসে এসেছিল। সেই নিয়ে দিনভর উত্তেজনা ছিল মুম্বইয়ে। একাধিক সংস্থা তিমি শাবকটিকে উদ্ধার করতে নেমেছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল সব প্রচেষ্টা। মৃত্যু হল তিমি শাবকটির। (Humpback Whale Washes Ashore In Mumbai)

শনিবার মুম্বইয়ের বান্দ্রা উপকূলে ২৬ ফুট লম্বা ওই ‘হাম্পব্যাক’ তিমি শাবকটি ভেসে আসে। সাত সকালে কার্টার ক্লাবের কাছে সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখা যায় সেটিকে। বান্দ্রা-ভারসোভা সি লিঙ্ক প্রজেক্টে নিযুক্ত কর্মীরাই প্রথমে তিমি শাবকটিকে দেখতে পান। প্রাথমিক পর্যায়ে তিমি শাবকটি বেঁচেই ছিল। তাই জরুরি ভিত্তিতে উদ্ধারকার্য শুরু হয়। (Mumbai News)

তিমি শাবকটিকে উদ্ধার করতে নামে বন দফতরের ম্যানগ্রোভ বিভাগ, বৃহন্মুম্বই পুরসভা, মুম্বই দমকল বিভাগ এবং বন্যপ্রাণী চিকিৎসকদের দল। তিমি শাবকটিকে সবরকম সহযোগিতা জোগানোর চেষ্টা করেন সকলে। সেটিকে বালি থেকে ফের গভীর জলের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা শুরু হয়।

আরও পড়ুন: মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, প্রাণ বাজি রেখে লোকালয় থেকে বিমান সরিয়ে নিয়ে গেলেন মহিলা পাইলট, শেষে বিদ্যুতের তারে আটকে সজোরে আছড়ে পড়ল

কিন্তু একটা সময় পর নড়াচড়াই বন্ধ করে দেয় তিমি শাবকটি। বন দফতর এবং স্থানীয় মৎস্যজীবীরা পরীক্ষা করে বুঝতে পারেন যে তিমি শাবকটি মারা গিয়েছে। শেষ পর্যন্ত এক প্রশাসনিক আধিকারিক জানান যে, ২৬ ফুট লম্বা তিমি শাবকটি মারা গিয়েছে। 

‘হাম্পব্যাক’ তিমি পৃথিবীর অন্যতম বৃহত্তম স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণিক। পূর্ণবয়স্ক অবস্থায় তাদের দৈর্ঘ্য হয় ৫০ থেকে ৬০ ফুট। জল থেকে লাফিয়ে ওঠা, কসরত করার জন্য বিখ্যাত তারা। পাশাপাশি, তাদের ডাকও বেশ মায়াবী এবং সুরেলা। প্রতি বছর হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে শীতল থেকে উষ্ণ ক্রান্তীয় অঞ্চলের জলভাগে প্রবেশ করে 'হাম্পব্যাক' তিমি। মূলত প্রজননস সন্তান প্রসব এবং শাবককে স্তন্যপান করানোর জন্যই মেরু অঞ্চলের শীতল জলরাশি থেকে উষ্ণু ক্রান্তীয় অঞ্চলের জলভাগে প্রবেসশ করে তারা। কারণ হাড় কাঁপানো ঠান্ডা তিনি শাবকদের জন্য বিপজ্জনক। 

আরও পড়ুন: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল

মুম্বই উপকূলে সচরাচর এমন ঘটনা চোখে পড়ে না। তবে ঋতু পরিবর্তনের সময় আরব সাগর পেরোয় সামুদ্রিক প্রাণীরা। সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞদের মতে, কখনও কখনও মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তিমি শাবকরা। অসুস্থ হয়ে পড়ে, আঘাত পায় গতি হারিয়ে ফেলে। সেই অবস্থায় ঢেউ উপকূলে এনে ফেলে তাদের। সাগরের উথালপাথাল অবস্থা, আন্ডারকারেন্ট একেবারে কাবু করে ফেলে। এই তিনি শাবকটি কী ভাবে মারা গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী, সমস্ত পরীক্ষানিরীক্ষা, নথিভুক্তিকরণের পর দেহটি সমাধিস্থ করা হবে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget