এক্সপ্লোর

Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল

Eiffel Tower Lightning: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত। বিশেষ মুহূর্ত বন্দি হল ক্যামেরায়। ভাইরাল সেই ভিডিও।

নয়াদিল্লি: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত। অতি বিরল সেই মুহূর্ত বন্দি হল ক্যামেরায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল সব। আলোকিত হয়ে উঠল দিগন্ত। ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। 

ফ্রান্সের রাজধানী প্য়ারিসে প্রবল ঝড়বৃষ্টি চলছিল। সেই সময়ই হঠাৎ আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত হয়। সেই মুহূর্তে অভূতপূর্ব আবহাওয়াজনিত দৃশ্যপট তৈরি হয়। স্থানীয় মানুষজন ওই ঘটনা চাক্ষুষ করেন, অনেকে আবার ক্যামেরায় বন্দি করেন সেই দৃশ্যপট। 

আইফেল টাওয়ারে বজ্রপাত

যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, আঁধার ঘনিয়ে এসেছে চারিদিকে। ঝড়-ঝঞ্ঝা চলছে তখনও। এদিক ওদিক খেলে বেড়াচ্ছে বিদ্যুতের রেখা। সেই সময়ই হঠাৎই সূক্ষ্ম, রুপোলি রেখার সৃষ্টি হয় আকাশে। সেই রেখা সোজা গিয়ে ছুঁয়ে ফেলে আইফেল টাওয়ারের মাথা। 

চোখের সামনে ওই দৃশ্য দেখে বিহ্বল হয়ে পড়েেন অনেকে। ভয়ও পেয়ে যান অনেকে। তবে বিশেষজ্ঞদের মতে, ৩৩০ মিটার উঁচু আইফেল টাওয়ারে বাজ পড়া কোনও আহামরি ঘটনা নয়। তবে বজ্রপাত সহ্য় করার ক্ষমতা রয়েছে আইফেল টাওয়ারের। সেভাবেই তৈরি করা হয়েছে সেটিকে।

বছরভরই আইফেল টাওয়ারে বজ্রপাত হয়। ঝড়-ঝঞ্ঝার তীব্রতার নিরিখে বছরে গড়ে পাঁচ থেকে ১০ বার সরাসরি বজ্রপাত ঘটে। তবে তাতে আইফেল টাওয়ারের কাঠামোর কোনও ক্ষতি হয় না। সুপরিকল্পিত বজ্রপাত-সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যাতে নীচের দিকে চালিত করে দেওয়া হয় বজ্রপাতকে।

আরও পড়ুন: বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন

বজ্রপাতের পরও অক্ষত আইফেল টাওয়ার

ঝড়-ঝঞ্ঝার সময় আইফেল টাওয়ারে প্রায়শই বজ্রপাত ঘটে। সাধারণত উঁচু এবং বিদ্যুৎ পরিবাহী বস্তুর উপরই আঘাত হানে বজ্র। এতে বৈদ্যুতিক আধানযুক্ত ঝোড়ো মেঘ এবং মাটির মধ্যে সবচেয়ে কম দূরত্বের পথ তৈরি হয়। তবে প্রচলিত ধ্যান-ধারণা আইফেল টাওয়ারের ক্ষেত্রে খাটে না। কারণ আইফেল টাওয়ার বিদ্যুৎকে আকর্ষণ করে না। বরং বজ্রপাতের মুহূর্তে লোহার ওই বিরাট কাঠামো বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রবাহের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হয়ে ওঠে।

এক্ষেত্রে ‘ফ্যারাডে কেজ’ হয়ে ওঠে আইফেল টাওয়ারটি, যা বিদ্যুৎ নিরোধক খাঁচার ভূমিকা পালন করে। পদার্থবিদ মাইকেল ফ্যারাডে ওই নীতির স্রষ্টা। এক্ষেত্রে আইফেল টাওয়ারে বজ্রপাত ঘটলে কাঠামোর ভিতরে উপস্থিত মানুষকে না ছুঁয়ে, আইফেল টাওয়ারের ধাতব কাঠামোর মধ্যে দিয়ে বিদ্য়ুৎ প্রবাহিত হয়। গোটা আইফেল টাওয়ারটিই ফ্যারাডে খাঁচায় পরিণত হয়।

আইফেল টাওয়ারের পাদদেশে বিশেষ নকশার গ্রাউন্ডিং রয়েছে, যা সেকেন্ডেরও কম সময়ে বিদ্যুৎপ্রবাহকে নিরাপদে মাটির গভীরে ছড়িয়ে দেয়। পাশাপাশি, আধুনিক সার্জ প্রোটেকশন বা বিদ্যুতের ঝটকা প্রতিরোধ ব্যবস্থা আইফেল টাওয়ারের লিফট, আলোকসজ্জা, যোগাযোগ সরঞ্জাম এবং বৈদ্যুতিন অবকাঠামোর ক্ষতি হতে দেয় না।

আরও পড়ুন: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী

আইফেল টাওয়ার বজ্র প্রতিরোধক

স্মৃতিস্তম্ভটির পাদদেশে থাকা বিশেষ নকশাকৃত গ্রাউন্ডিং ব্যবস্থা সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সেই বিদ্যুৎপ্রবাহকে নিরাপদে মাটির গভীরে ছড়িয়ে দেয়। এছাড়া আধুনিক 'সার্জ প্রোটেকশন' বা বিদ্যুৎ-ঝটকা প্রতিরোধ ব্যবস্থা টাওয়ারের লিফট, আলোকসজ্জা ব্যবস্থা, যোগাযোগ সরঞ্জাম এবং ইলেকট্রনিক অবকাঠামোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। পর্যটকদের নিরাপত্তার জন্য আবহাওয়ার উপর নজরদারি চলে। প্রবল ঝড়বৃষ্টি, দুর্যোগের সময় সতর্কতামূলক ভাবে আইফেল টাওয়ারের কিছুটা আংশ সাময়িক বন্ধ রাখা হয়। তবে বজ্রপাতের দরুণ আইফেল টাওয়ারের কাঠামোর ক্ষতি হয় না সচরাচর।

এবার আইফেল টাওয়ারের মাথায় এমন সময় বজ্রপাত ঘটল, যখন পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র দাবদাহ চলছে। আর্দ্র এবং অস্থির বাতাস শক্তিশালী বজ্রঝড় নিক্ষেপ করছে সেখানে। উষ্ণ বাতাস বেশি জলীয় বাষ্প ধারণে সক্ষম, যার দরুণ বিধ্বংসী দুর্যোগ দেখা দেয়। মুহুর্মুহু বজ্রপাতও সেই দুর্যোগেরই অংশ, যা দেখলে আতঙ্কিত হয়ে পড়া স্বাভাবিক। তবে তাতে আইফেল টাওয়ারের কোনও ক্ষতি হয় না।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
Dating App Romance Scam: ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
Cockroach Janata Party Split: ককরোচ জনতা পার্টিতে বড় ভাঙন? পৃথক ‘দল’ গড়লেন বিদ্রোহীরা, 'টিম কেজরিওয়াল' বলে কটাক্ষ অভিজিৎ-আশুতোষ-সৌরভদের
ককরোচ জনতা পার্টিতে বড় ভাঙন? পৃথক ‘দল’ গড়লেন বিদ্রোহীরা, 'টিম কেজরিওয়াল' বলে কটাক্ষ অভিজিৎ-আশুতোষ-সৌরভদের
Water Logging: সকাল থেকে রান্না বন্ধ, দামোদরের জল ছাড়ার পরেই গৃহবন্দী একাধিক পরিবার, সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে কাঁটা সোনামুখী ব্লকের এই অংশ
সকাল থেকে রান্না বন্ধ, দামোদরের জল ছাড়ার পরেই গৃহবন্দী একাধিক পরিবার, সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে কাঁটা সোনামুখী ব্লকের এই অংশ
Advertisement

ভিডিও

Baruipur Incident | ৫৭ দিনের মাথায় বারুইপুরকাণ্ডে ৭০০ পাতার চার্জশিট জমা
Camac Street Row | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার হাজিরা দিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা, ক্যাম্পাসে ABVP-র মিছিল; বাইরে প্রতিবাদে SFI
Nepal Flash Flood : নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ১২৫০ পার! ত্রাণ শিবিরে হাহাকার, উদ্ধারকাজে তৎপরতা
Firhad Hakim News : ফিরহাদ হাকিমের সংস্থার নিউ আলিপুরের অফিসে তল্লাশি, সরগরম রাজ্য রাজনীতি | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget