এক্সপ্লোর

‘বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে’র ধাক্কায় পাকিস্তান ৫-৬ টুকরো হওয়ার মুখে, দাবি আরএসএসের তাত্ত্বিক নেতার

পাক প্রধানমন্ত্রী ইমরান খান যেদিন পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে কাশ্মীরিদের সমর্থনের বার্তা দিতে সমাবেশে ভারতকে নিশানা করলেন, সেদিনই ইন্দ্রেশ বলেছেন, ১৯৪৭ এর আগে পাকিস্তানের বিশ্ব মানচিত্রে অস্তিত্বই ছিল না। আমার ধারণা, ফের বিশ্ব মানচিত্রে ওদের চিহ্নই পাওয়া যাবে না।

নয়াদিল্লি: চাপ বাড়িয়ে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিল আরএসএস। চলতি ‘বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে’র ধাক্কায় পাকিস্তান ভেঙে পড়বে বলে দাবি করলেন সঙ্ঘের তাত্ত্বিক নেতা ইন্দ্রেশ কুমার। পাক প্রধানমন্ত্রী ইমরান খান যেদিন পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে কাশ্মীরিদের সমর্থনের বার্তা দিতে সমাবেশে ভারতকে নিশানা করলেন, সেদিনই ইন্দ্রেশ বলেছেন, ১৯৪৭ এর আগে পাকিস্তানের বিশ্ব মানচিত্রে অস্তিত্বই ছিল না। আমার ধারণা, ফের বিশ্ব মানচিত্রে ওদের চিহ্নই পাওয়া যাবে না। ফলে এমনটা হতেই পারে যে, লাহোরে বাপু জয়ন্তী, হিন্দি দিবস পালন করব আমরা। আপনারা কি একমত? এনডিএমসির কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। লাহোরে মহাত্মা গাঁধীর জন্মবার্ষিকী পালনের ইচ্ছা প্রকাশের পাশাপাশি ইন্দ্রেশ বলেন, পাকিস্তান তৈরি হয়েছিল ১৯৪৭ এ দেশ বিভাজনের পর, ১৯৭১-এ পাকিস্তান ভেঙে দুটুকরো হয়। আজ ওরা ৫-৬ টুকরো হওয়ার মুখে। পাখতুনিস্তান, বালুচিস্তান, সিন্ধুপ্রদেশ ভেঙে বেরিয়ে যেতে চায়। বিশেষজ্ঞরা পাকিস্তানের করুণ দশার ভবিষ্যদ্বাণী করছেন। বলছেন, দিন কে দিন ওরা দুর্বল হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর আজ নিয়ে দ্বিতীয়বার অধিকৃত কাশ্মীর সফর করলেন ইমরান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মোদি সরকারের একাধিক মন্ত্রী বিবৃতি দিয়ে দাবি করেছেন, পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিনও ভারতের। অমিত শাহ সংসদে ওই দুই ভূখন্ড ফের ভারতের অন্তর্ভূক্ত হবে বলে জানিয়েছেন। সেই প্রেক্ষাপটেই সঙ্ঘের তাত্ত্বিক নেতার এই হুঁশিয়ারি পাকিস্তানকে।

সেরা শিরোনাম

Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget