এক্সপ্লোর

এনসিপি-তেই ছিলাম, আছি, থাকব, দলে ফিরে বললেন অজিত পওয়ার

আজ বিধানসভায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে শপথ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ইতিমধ্যেই বলেছি, এনসিপির সঙ্গে ছিলাম, এখনও আছি। ওরা কি আমায় বহিষ্কার করেছে? আপনারা কোথাও তেমন কিছু শুনেছেন বা পড়েছেন? আমি এখনও এনসিপিতেই আছি। দল যে সিদ্ধান্তই নিক, তা মেনে চলব।

মুম্বই: এনসিপিতেই ছিলেন, আছেন। জানালেন অজিত পওয়ার। দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মহারাষ্ট্রে ফড়নবিশের সরকার টেঁকেনি। সুপ্রিম কোর্ট বিধানসভায় শক্তিপরীক্ষা দিতে বলার পরই ইস্তফা দেন ফড়নবিশ। সরে দাঁড়ান তিনিও। অবশেষে দলে প্রত্যাবর্তনের পর অজিত জানিয়ে দিলেন, তিনি বরাবর এনসিপি-তে ছিলেন, সেখানেই আছেন, ভবিষ্যতেও থাকবেন। আজ বিধানসভায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে শপথ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ইতিমধ্যেই বলেছি, এনসিপির সঙ্গে ছিলাম, এখনও আছি। ওরা কি আমায় বহিষ্কার করেছে? আপনারা কোথাও তেমন কিছু শুনেছেন বা পড়েছেন? আমি এখনও এনসিপিতেই আছি। দল যে সিদ্ধান্তই নিক, তা মেনে চলব। পরে তিনি ট্যুইটও করেন, এনসিপির নির্বাচিত বিধানসভা সদস্য হিসাবে, আজ বিধানসভায় শপথ নিলাম। আমাদের সংবিধান সম্মান করার, তাতে আস্থা রাখার, নিজের দায়িত্ব-কর্তব্য দক্ষতার সঙ্গে পালনের পাশাপাশি আমাদের দেশের সার্বভৌমত্ব ও ঐক্য বজায় রাখার শপথ নিয়েছি। বিজেপির সঙ্গে সাময়িক হাত মেলানোকে বিদ্রোহ বলা যায় না বলেও সাফাই দেন তিনি। যদিও অজিতকে এনসিপি পরিষদীয় দলনেতার পদ থেকে সরানো হয়েছে, তাঁর দলীয় সদস্যপদ বাতিল করা হয়নি। আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অজিতকে জড়িয়ে ধরে দলে স্বাগত জানান শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। এনসিপি বিধায়করাও টেবিল চাপড়ে অজিতকে অভিনন্দন জানান। সরকার গঠন নিয়ে একটানা কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা, অপ্রত্যাশিত ঘাত-প্রতিঘাত শেষে বুধবার মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নেন নির্বাচিত বিধায়করা। রাজভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার কালিদাস কোলম্বকার। যাবতীয় রাজনৈতিক অঙ্ক উল্টে দিয়ে নাটকীয় টানাপড়েনের মধ্যে শনিবার সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার তিনদিনের মাথায় মঙ্গলবার ইস্তফা দেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান অজিত পওয়ারও। কাল সন্ধ্যায়ই রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারির কাছে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। ঘোষণা হয়, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget