এক্সপ্লোর

Officers on Publication : অনুমতি ছাড়া সরকারি তথ্য প্রকাশ নয়, সিবিআই-আইবি অফিসারদের জন্য নোটিস জারি

সার্ভিসের সময় ছাড়াও অবসর গ্রহণের পরও নিজের ব্যক্তিগত বা পদ সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ্যে আনা যাবে না।সরকারি গোয়েন্দা বা সুরক্ষা সম্পর্কিত বিভাগের আধিকারিকদের জন্য নয়া নোটিফিকেশন জারি করল কেন্দ্র।সম্প্রতি 'ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং'-এর তরফে এই নোটিফিকেশন জারি করা হয়েছে।

নয়া দিল্লি: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না কোনও তথ্য। সরকারি গোয়েন্দা বা সুরক্ষা সম্পর্কিত বিভাগের আধিকারিকদের জন্য নয়া নোটিফিকেশন জারি করল কেন্দ্র। সিভিল সার্ভিস অ্যামেন্ডমেন্ট রুল মেনে এই নোটিস জারি করা হয়েছে। যার অধীনে সিবিআই, আইবি, আইটি ছাড়াও রয়েছে বেশ কয়েকটি বিভাগ।

সম্প্রতি 'ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং'-এর তরফে এই নোটিফিকেশন জারি করা হয়। সেই নোটিফিকেশন পাঠানো হয়েছে, RAW, IB, DRI, CEIB, ED, NCB, ARC বিভিন্ন বিভাগে। এ ছাড়াও সরকারি তথ্য গোপনীয়তার বিষয়ে সতর্ক করা হয়েছে, স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এনএসজি, আসাম রাইফেলস, এসএসবি, ডিজি ইনকাম ট্যাক্স (ইনভেস্টিগেশন), এনটিআরও, এফআইইউ, এসপিজি, ডিআরডিও, বর্ডার রোড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এনএসসি, সিবিআই, এনআইএ-কে।

সরকারের তরফে জানানো হয়েছে, এই নোটিফিকেশন সেন্ট্রাল সিভিল সার্ভিস(পেনশন) অ্যামেন্ডমেন্ট রুলস ২০২০-র একটা অংশ। গত ৩১ মে ২০২১ এই নোটিফিকেশন সরকারি গোয়েন্দা বা সুরক্ষা সম্পর্কিত বিভাগে পাঠানো হয়েছে। নোটিসে বলা হয়েছে, সার্ভিসের সময় ছাড়াও অবসর গ্রহণের পরও নিজের ব্যক্তিগত বা পদ সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ্যে আনা যাবে না। এমনকী কর্মকালে অর্গানাইজেশন থেকে পাওয়া দক্ষতা বা জ্ঞান প্রকাশ করতে পারবেন না কোনও পদাধাকারী।

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে আঘাত করে এরকম কোনও সংবেদনশীল তথ্য প্রকাশ্যে আনলে সংশ্লিষ্ট বিভাগের পদাধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সরকার। কোনও তথ্য প্রকাশ্যে আনতে গেলে এ বিষয়ে বিভাগীয় প্রধানকে জানাতে হবে। পরে নির্দিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তথ্য প্রকাশের বিষয়ে অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে তথ্য সংবেদনশীলতা ও তা নির্দিষ্ট বিভাগের আওতায় পরে কি না তাও যাচাই করা হবে।   

সংশ্লিষ্ট বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের এবার থেকে তথ্য গোপন রাখার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই নিয়ে লিখিত ঘোষণাপত্রে স্বাক্ষর থাকতে হবে তাঁদের। যেখানে লেখা থাকবে....

''আমি নিষ্ঠার সঙ্গে জানাচ্ছি যে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মজীবনে বা অবসরের পর কোনও তথ্য প্রকাশ্যে আনব না। প্রতিষ্ঠানে কাজ করার দরুণ যে জ্ঞান বা অভিজ্ঞতা আমি অর্জন করেছি, সেই সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পেলে প্রকাশ করব না। এই ঘোষণাপত্র আমার দায়িত্বজ্ঞানবোধ ও কর্তব্যের সঙ্গে সম্পর্কযুক্ত। যা পালন না করলে 'ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য ইনটেলিজেন্স অর্গানাইজেশন অ্যাক্ট ১৯৮৫' আওতায় পড়ব। উপরের ঘোষণাপত্রের কোনও নিয়ম না মানলে সরকার নির্দিষ্ট আইন মেনে ব্যাবস্থা নিতে দায়বদ্ধ থাকবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
US Tariff on India: ভারতের উপর নতুন করে শুল্কের চাপ আমেরিকার, কোন কোন পণ্যে বড় প্রভাব? বাড়তে পারে এইসবের দাম?
ভারতের উপর নতুন করে শুল্কের চাপ আমেরিকার, কোন কোন পণ্যে বড় প্রভাব? বাড়তে পারে এইসবের দাম?
NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা
প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা
Paper Leak Protest: উত্তাল রাজধানী ! CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার, কখন ? কাটবে অচলাবস্থা ?
উত্তাল রাজধানী ! CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার, কখন ? কাটবে অচলাবস্থা ?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget