এক্সপ্লোর

'নাগরিকত্ব সংশোধনী বিল আরএসএস-এর হিন্দু রাষ্ট্রের নকশার বর্ধিত অংশ', কড়া প্রতিক্রিয়া ইমরানের

এই বিলের নিন্দা করে ইমরান বলেছেন, এই বিল আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ভারত-পাক দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে।

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর গলা চড়িয়েছিলেন। আন্তর্জাতিক মঞ্চেও বিষয়টি বারবার উত্থাপন করেছেন। কিন্তু লাভের লাভ হয়নি। এবার ইমরান সুর চড়ালেন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে। কড়া ভাষায় জানালেন প্রতিক্রিয়া। এই বিলের নিন্দা করে ইমরান বলেছেন, এই বিল আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ভারত-পাক দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে। সেইসঙ্গে ইমরানের দাবি, এই বিল পাশ করিয়ে মোদি সরকার হিন্দুত্বের রাজনীতি করতে চাইছে। এই বিল আদতে আরএসএস-এর হিন্দু রাষ্ট্র করার নকশার বর্ধিত অংশ, মত পাক প্রধানমন্ত্রীর। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা রক্ষা বিষয়ক সংস্থা ইউএসসিআইআরএফ-ও এই বিলের নিন্দা করে বলেছে, নাগরিকত্ব সংশোধনী বিলে যে ধর্মীয় মাপকাঠি রাখা হয়েছে তা নিঃসন্দেহে ‘গভীর উদ্বেগের’। তাদের দাবি, এই বিল যদি রাজ্যসভাতেও পাশ হয়ে যায়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর নিষেধাজ্ঞা জারির কথা ভাবা উচিত মার্কিন সরকারের। মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জম্মু-কাশ্মীর ইস্যু নিয়েও সরব হয়েছেন ইমরান। তিনি দাবি করেন, ‘জম্মু-কাশ্মীরের মানুষের উপর নিপীড়ন ও হিংসার অবসান হোক’। ইমরানের দাবি, ভারতের নিরাপত্তারক্ষী বাহিনী কাশ্মীরবাসীর মানবাধিকার লঙ্ঘন করছে। সোমবার মধ্যরাতে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। রাজ্যসভায় বিল পাশ হবে কিনা, তা নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়ে গেছে। কিন্তু তার আগেই এই নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে টুইটারে ইমরান খান লিখেছেন, ‘‘ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে। আমরা এই বিলের তীব্র নিন্দা করছি। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ভারত-পাক দ্বিপাক্ষিক চুক্তির বিরোধী।’’

সেরা শিরোনাম

ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
Kolkata News : নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
Weather Update: আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD
আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget