এক্সপ্লোর

অনুপ্রবেশের 'অজুহাত' খাড়া করে পাকিস্তানের বিরুদ্ধে ‘ভুয়ো অপারেশন’ চালাতে পারে ভারত, তোপ ইমরানের

কাশ্মীরের অশান্তি স্থানীয় কারণেই, বাইরের মদত নেই বলেও দাবি করেন ইমরান। আরও একবার ভারতের বর্তমান ক্ষমতাসীন দল দক্ষিণ এশিয়ার শান্তিকে বিঘ্ন করার নীতি অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

ইসলামাবাদ: ভারতের পাশাপাশি নোভেল করোনাভাইরাস হু হু করে ছড়াচ্ছে পাকিস্তানেও। কিন্তু তার মধ্যেই ভারতের দিকে আঙুল তোলা বন্ধ হয়নি ইমরান খানের। কাশ্মীরে ইদানিং আচমকা সন্ত্রাসবাদী হামলা মাথাচাড়া দেওয়ার পিছনে ভারত পাকিস্তানের মদত, হাত থাকার অভিযোগ তোলার সঙ্গে সঙ্গে পাক প্রধানমন্ত্রী দাবি করলেন, চলতি উত্তেজনা, টেনশনের আবহাওয়াকে কাজে লাগিয়ে ভারত তাঁর দেশের বিরুদ্ধে অনুপ্রবেশের অজুহাত খাড়া করে ‘মিথ্যা ফ্ল্যাগ অপারেশন’ চালাতে পারে। দুদেশের মধ্যেই বর্তমান প্রেক্ষাপটে তুমুল বাকযুদ্ধ শুরু হয়েছে। ইমরান ট্যুইট করেন, গোটা দুনিয়াকে কিছুদিন ধরেই সাবধান করছি, পাকিস্তানকে টার্গেট করে তার বিরুদ্ধে মিথ্যা, ভুয়ো অভিযান চালানোর জন্য ভারত একটা না একটা ছুতো খুঁজছে। লাগাতার চেষ্টা করে যাচ্ছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের সর্বশেষ যে ভিত্তিহীন অভিযোগ ভারতের দিক থেকে তোলা হচ্ছে, তা এই বিপজ্জনক এজেন্ডারই ধারাবাহিকতা। কাশ্মীরের অশান্তি স্থানীয় কারণেই, বাইরের মদত নেই বলেও দাবি করেন ইমরান। আরও একবার ভারতের বর্তমান ক্ষমতাসীন দল দক্ষিণ এশিয়ার শান্তিকে বিঘ্ন করার নীতি অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ভারতের বেপরোয়া পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শান্তি, সুরক্ষা বিপন্ন করে তোলার আগে অবশ্যই কিছু করা উচিত আন্তর্জাতিক মহলের। এদিকে ভারতকে তোপ দেগেছেন পাক পার্লামেন্টের বিরোধী নেতা তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজও। বলেছেন, পাকিস্তান-বিরোধী প্রোপাগান্ডায় ইন্ধন দিতেই ভারত ‘সন্ত্রাস ছড়ানোর ঘাঁটি’র কথা বলছে।

সেরা শিরোনাম

Ketan Murder Case : আগেও কেতনকে মারার চেষ্টা ? খাদে ফেলার আগে কী বলেছিলেন সিয়ার প্রেমিক?
আগেও কেতনকে মারার চেষ্টা ? খাদে ফেলার আগে কী বলেছিলেন সিয়ার প্রেমিক?
WB News Live : তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৫
তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৫
Venezuela Earthquake: গত ১২৫ বছরের ইতিহাসে ভয়ঙ্কর ভূমিকম্প ভেনেজুয়েলায়, জোড়া কম্পনের 'রেশ' ভারতেও, বাড়ছে চিন্তা!
গত ১২৫ বছরের ইতিহাসে ভয়ঙ্কর ভূমিকম্প ভেনেজুয়েলায়, জোড়া কম্পনের 'রেশ' ভারতেও, বাড়ছে চিন্তা!
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের

ভিডিও

Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র
Taratala News | এই পচা ব্যবস্থাটা কী আদেও পাল্টানো সম্ভব? কী বললেন স্বপন দাস? | ABP ANANDA LIVE
Taratala News | 'শাসকদলের প্রতিনিধিরা-পুরসভা আর পুলিশ লুটেপুটে খেয়েছে' : Biswanath Chakraborty
Taratala News | এই ঘটনায় কোথায় কোথায় বেনিয়ম দেখতে পাচ্ছেন অংশুমান সরকার? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Embed widget