এক্সপ্লোর

Ladakh Soldiers Accident: লাদাখে নদীতে পড়ল সেনার ট্রাক, মৃত্যু ৯ জওয়ানের

Ladakh News: সেনার তরফে জানানো হয়েছে, লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে।

লেহ্: কনভয় নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা। লাগদাখে ভরসন্ধেয় নদিতে পড়ে গেল সেনার ট্রাক। এখনও পর্যন্ত ন'জন জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। যে কনভয়টি নদীতে পড়ে গিয়েছে, তাতে ১০ জন জওয়ান ছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে। আহত হয়েছেন এক জওয়ান।

মোট পাঁচটি গাড়ির ট্রাকের কনভয় এগোচ্ছিল, একটি পড়ে যায় নদীতে

সেনার তরফে জানানো হয়েছে, লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনা ঘটে। মোট পাঁচটি গাড়ির ট্রাকের কনভয় এগোচ্ছিল। সেই সময়ই রাস্তায় একটি ট্রাকের চাকা পিছলে যায়। সোজা নদীতে গিয়ে পড়ে। তাতে এখনও পর্যন্ত ন'জন জওয়ানের মৃত্যুর খবর মিলেছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে লেহ্ থেকে নিয়োমার উদ্দেশে রওনা দেয় সেনার কনভয়। কিয়ারি থেকে সাত কিলোমিটার দূরে থাকাকালীন দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ন'জন জওয়ানের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এক জওয়ানকে। এখনও উদ্ধারকার্য চলছে। আহত জওয়ানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর জানেত পেরে সোশ্য়াল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লেখেন, 'লাদাখে, লেহ্-র কাছে সেনাকর্মীদের মৃত্যুর খবরে অত্যন্ত ব্য়থিত। দেশের প্রতি ওঁদের দৃষ্টান্তমূলক আত্মবিসর্জন কখনও ভুলব না আমরা। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের হাসপাতেল নিয়ে যাওয়া হয়েছে। সকলের দ্রুত আরোগ্য কামনা করি'।

প্রথমে আহত জওয়ানকে সেনা শিবিরে আনা হয়, সেখান থেকে পাঠানো হয় হাসপাতালে

সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আট জওয়ান মারা গিয়েছেন। মৃত্যু হয়েছে একজন জুনিয়র কমিশন্ড অফিসারের। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। প্রথমে আহত জওয়ানকে সেনা শিবিরে আনা হয়। সেখানে থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মৃত ন'জনের মধ্যে একজনের শরীরে প্রাণ ছিল তখনও। উদ্ধার হওয়ার পর মারা যান তিনি।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget